সংবাদ শিরোনাম ::
ইসলামে এরকম কোনো নববর্ষের শুভেচ্ছা নাই। কিন্তু ইসলামী নববর্ষ যে দাফন হয়ে গেছে সেটাকে কবর থেকে জাগ্রত করার জন্য আমরা সবাই নববর্ষের ঘোষণা দিবো।”

মোঃস্বপন আহাম্মেদ (ঢাকা)
- নিউজ প্রকাশের সময় : ০৯:৩৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে

সবাইকে আরবি নববর্ষের শুভেচ্ছা।
১৪৪৪ হিজরী সনের সূর্য অস্তমিত। জীবনের নির্ধারিত হায়াত থেকে আরো একটি বৎসর চলে গেল। যা আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। এই বছরে বনিআদম হেরেছে, জিতেছে, ব্যর্থ হয়েছ। আমিও এর ব্যতিক্রম নই। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। রবের দরবারে প্রার্থনা – মুছে যাক অতীতের সব গ্লানি, ব্যর্থতা আর হাতাশা। নতুন বছরে ফিরে আসুক সুখ, সমৃদ্ধি ও সফলতা। আল্লাহ তুমি আমাদের অতীতের সব ভাল আমল কবুল কর আর পাপ ক্ষমা করে দাও। ভবিষ্যতে ভাল আমল করার তৌফিক দান কর আর সকল প্রকার বিপদ আপদ ও জটিল-কঠিন রোগ থেকে হেফাজত কর। আমিন।
















