ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ঈদের আগে জবি ছাত্রী খাদিজাতুল কুবরা মুক্তি চেয়ে ৩০ সংগঠনের বিবৃতি।

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১২:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে

সংবাদ দাতা মোঃমেহেদী হাসান অলি

১৪ জুন ২০২৩ইং

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী খাদিজাতুল কুবরাকে আসন্ন ঈদুল আজহার আগে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ৩০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আজ বুধবার সংগঠনগুলোর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ’ ব্যানারে বিবৃতিটি পাঠিয়েছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রচার ও তথ্যপ্রযুক্তি বিভাগের সম্পাদক কংকন নাগ।

বিবৃতিটিতে ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘গণবিরোধী ও নিপীড়নমূলক’ বলে বর্ণনা করা হয়। আইনটি বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে এই আইনে গ্রেপ্তার সবার অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের আলোকে বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজার বিরুদ্ধে ২০২০ সালের অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর। কিন্তু তাঁকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলা করে পুলিশ। গত বছরের মে মাসে দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গত বছরের ১৭ সেপ্টেম্বর খাদিজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার পর থেকে তিনি কারাগারে আছেন। রাষ্ট্র কোনোভাবেই এমন নিবর্তনমূলক আইনের প্রয়োগ করে
একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংস করে দিতে পারে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনটি সংবিধানের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এই আইনের মাধ্যমে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। গণমাধ্যম, শিক্ষক, ছাত্র, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হয়রানি করা হচ্ছে। এই আইনকে বিরোধী মত দমনের অন্যতম হাতিয়ার বানানো হয়েছে। একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের নিবর্তনমূলক আইন কখনোই বলবৎ থাকতে পারে না। তাই অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে।

বিবৃতি প্রদানকারী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, গণসংস্কৃতি কেন্দ্র, সংহতি সংস্কৃতি সংসদ, সমাজ অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, প্রগতি লেখক সংঘ, গণসংস্কৃতি পরিষদ, স্বদেশ চিন্তা সংঘ, বাংলাদেশ থিয়েটার, তীরন্দাজ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, এই বাঙলায়, ঢাকা ড্রামা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বিবর্তন নাট্যগোষ্ঠী-সিরাজগঞ্জ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন, ধাবমান সাহিত্য আন্দোলন, থিয়েটার’ ৫২, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, শহীদ আসাদ পরিষদ, মাদল, বটতলা-এ পারফরমেন্স স্পেস ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের আগে জবি ছাত্রী খাদিজাতুল কুবরা মুক্তি চেয়ে ৩০ সংগঠনের বিবৃতি।

নিউজ প্রকাশের সময় : ১২:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩