সংবাদ শিরোনাম ::
একতারা প্রতীক পেলেন হিরো আলম: ঢাকা -১৭ আসনের উপনির্বাচনে

সংবাদ দাতা মোঃসিফাত শেখ
- নিউজ প্রকাশের সময় : ০৯:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে

১৫ ই মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে ঢাকা -১৭ আসন টি শূন্য হয়।
স্বতন্ত্র প্রার্থী হিসাবে হিরো আলম প্রতিদ্বন্দ্বিতা করবেন আসন্ন ঢাকা -১৭ আসনের উপনির্বাচনে। আজ সোমবার আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ( ইটিআই) ভবনে রিটানিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান হিরো আলম কে একতারা প্রতীক দেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো.রেজাউল ইসলাম স্বপন (ডাব),বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকতার হোসেন (ছড়ি),জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান ( গোলাপ ফুল) ও তৃণমূল বিএনপি র শেখ হাবিবুর রহমান ( সোনালী আঁশ)প্রতীক নিয়ে নির্বাচন করবেন।আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনে উপনির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী।
















