ওয়াজেদ মিয়া স্মরণে নাগরপুরে ফুটবল উৎসব

- নিউজ প্রকাশের সময় : ১০:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

আজ শনিবার (২৮ জুন ২০২৫) বিকেল ৪টায় টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম ওয়াজেদ মিয়া স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫। দুয়াজানী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম।অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ শাহ আলম মিয়া।ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে মুখরিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া রাজপথের সাহসী নেতৃত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সাবেক সভাপতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান আতিক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিজ উদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান লাভলু, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ সাদিকুর রহমান সাদিক, জেলা ছাত্রদলের সদস্য ও জেলা আইন ছাত্র ফোরামের সদস্য সচিব মোঃ আজাদ মিয়া এবং ভাদ্রা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ সাইদুর রহমান।স্থানীয় ক্রীড়া প্রেমীদের উপস্থিতিতে জমজমাট এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। আয়োজকবৃন্দ জানান, ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।
















