ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

কাঁদা ছোড়াছুড়ি থেকে বেড়িয়ে আসতে বলেলেন রাশেদ খাঁন।

রিপোর্টার:-রাশেদ কবির
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে

কাঁদা ছোড়াছুড়ি থেকে বেড়িয়ে আসতে বলেলেন রাশেদ খাঁন।

সোমবার (১৮সেপ্টেবর) গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খাঁন রেজাকিবরিয়া গংদের উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করেন-

গণঅধিকার পরিষদ কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নেতৃত্বের দ্বারা পরিচালিত হচ্ছে। অথচ গতকাল তাদের একজন আবারও গণমাধ্যমে দাবি করেছে তারাই একমাত্র বৈধ গণঅধিকার পরিষদ, বাকিরা অবৈধ! তাদের এতো রাজনৈতিক ও সাংগঠনিক সক্ষমতা থাকলে সারাদেশের জেলার আহ্বায়ক ও সদস্য সচিবদের ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত করে না কেন? তখন দেখা যাবে কত শতাংশ ভোট কাস্টিং হয়। এরপর নিজেদের বৈধ দাবি করতে পারবে। এখন কথা হলো, যারা মুখে সারাক্ষণ গঠনতন্ত্রের কথা বলে। কিন্তু ১ নং যুগ্ম সদস্য সচিব থাকার পরেও, ২ নং যুগ্ম আহ্বায়ক কিভাবে ভারপ্রাপ্ত সদস্য সচিব হয়, সেই ব্যাখা তাদের গঠনতন্ত্র দিতে পারবে?

রাজনীতি করার অধিকার সবার আছে। একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কেউ কারও ব্যক্তিগত শত্রু না। কিন্তু তারা যা করছে নোংরামির সীমা অতিক্রম করেছে। আমরা যেখানে নিশ্চুপ আছি, ডেড ইস্যু নিয়ে কোন আলোচনা করিনা। সেখানে তারা জেলায় জেলায় এখনো তারা কান পড়া দিচ্ছে, নোংরামি করছে, কতিপয় নেতৃবৃন্দকে বিভিন্ন লোভ দেখাচ্ছে। তারা এখন কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে যে ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবি অধিকার পরিষদ পরিচালিত হচ্ছে, সেটা ষড়যন্ত্র করে ভাঙতে না পেরে ২-৪ জন বহিষ্কৃত ও নিষ্ক্রিয়দের নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি দিতে চেষ্টা করছে।

তাদের বোঝা উচিত অঙ্গ ও সহযোগী সংগঠনের লিডারশীপ তাদের সাথে নেই। সুতরাং এগুলো নিয়ে ষড়যন্ত্র করলে হিতে বিপরীত ও বিশৃঙ্খলা তৈরি হবে। সারাদেশে দল ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে, এসব বিষয়ে আপনারা সতর্ক ও সোচ্চার থাকবেন। কোন নেতাকর্মীকে যাতে তারা বিভ্রান্ত না করতে পারে।
আমরা কারও সাথে বৈরিতা ও শত্রুতা রেখে রাজনীতি করতে চাইনা। আমরা আমাদের থেকে বের হয়ে যাওয়া তরুণ বন্ধুদের প্রতি আহ্বান করবো, ষড়যন্ত্র, নোংরামি, কাঁদা ছোড়াছুড়ির তত্ত্ব থেকে বের হয়ে এসে পজিটিভ রাজনীতি করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাঁদা ছোড়াছুড়ি থেকে বেড়িয়ে আসতে বলেলেন রাশেদ খাঁন।

নিউজ প্রকাশের সময় : ০৮:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩