ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক গত ৮ বছর পূর্বে নির্মিত ট্রমা সেন্টারটি চালু হওয়ার ব্যাপারে দ্রুত সংসদে আলোচনা করবো- এমপি শেখ মোঃ আব্দুল্লাহ  বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন শুরু, ফরম নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার ।- খাদ্য উপদেষ্ঠা।

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভারত, মায়ানমারসহ বিভিন্ন দেশ থেকে চাউল আমাদানী করছি। এসব চাউল মজুদের জন্য আশুগঞ্জ একটি আধুনিক খাদ্যশস্য সাইলা নিার্মানর শেষ পর্যায় আছে । দ্রুতগতিতে কাজ এগিয় যাচ্ছে। আশা করছি এটি আগামী জুন মাসে চালু করতে পারব। এটির কাজ শেষে চালু হলে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান তিনি।রোববার(৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনার তীরে নির্মানাধীন ষ্টিল রাইস সাইলো নির্মানকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা এসব কথা বলেন।খাদ্য উপদেষ্টা বলেন, যখন দেশে চালের ভাল উৎপাদন হয়, তখন আমদানির পরিমাণ কম হয়। তবে ঘাটতি পূরণের জন্য মাঝেমধ্যে আমদানি করতে হয়। এবারে বন্যায় পূর্বাঞ্চলে কৃষি জমির ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ থেকে বলা হয়েছে খাদ্য ঘাটতি হতে পারে। এজন্য আমরা খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছি। এগুলো আমদানি করা প্রক্রিয়াধীন রয়েছে।ভারত থেকে চাল আমদানিসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, ভারত থেকে চাল কিনলে তুলনামূলক ভাবে খরচ কম পড়বে। এজন্য দেড় লাখ টন চাল আমদানীর অনুমোদন দেওয়া আছে। আমরা আশা করি সে চাল দ্রুত আসবে। পাশাপাশি আমরা একক কোনো একটা দেশের উপর নির্ভর করবো না। যেহেতু আমাদের খাদ্য ঘাটতি আছে, আমরা অন্যান্য দেশ থেকে আমদানি করে সে ঘাটতি পূরণ করব। আমরা সে চেষ্টা করছি। ভারতের থেকে চাল আমদানি বাণিজ্য ও -রাজনীতিকে আমরা একসাথে দেখছি না, বাণিজ্যকে আমরা বাণিজ্যিকভাবে দেখছি।তিনি আরো বলেন, খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাল সংগ্রহে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। বর্তমানে ২২ লাখ টন খাদ্য মজুদ আছে সেটিকে ৩০ লাখ টন করার জন্য কাজ করছে সরকার। এজন্য আমরা প্রাথমিকভাবে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যশস্য কেনার পরিকল্পনা নিয়েছি। দ্বিতীয়ত সরকার টু সরকারের মাধ্যমে সরাসরি যোগাযোগের মাধ্যমে।তিনি বলেন, আমাদের দেশে ৭০ লাখ টন গমের চাহিদা রয়েছে আমরা উৎপাদন করতে পারি মাত্র ১০ লাখ মেট্রিক টনগম। এর বেশি উৎপাদন আমাদের পক্ষে কঠিন হচ্ছে। গম চাষে জমিগুলো এখন ভুট্টা চাষ হচ্ছে। অধিকাংশ গম বাহির থেকে আমদানি করতে হচ্ছে। বেসরকারি খাতে আমদানী কার্যক্রম পরিচালনা করছে।পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, জেলা প্রশাসক মো: দিদারুল আলম, পুলিশ সুপার মো: জাবেদুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা কানিজ জাহান বিন্দু, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহজাহান সিরাজ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার ।- খাদ্য উপদেষ্ঠা।

নিউজ প্রকাশের সময় : ০৫:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪