ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গণ অধিকার পরিষদের নির্বাচন কমিশনকে সাত দিনের আলটিমেটাম।

ফাহারিয়া ইসলাম মুন (অনলাইন বুড়ো প্রধান)
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ৪০৮ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাও এর উদ্দেশ্যে রওনা দেন গন অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এ সময় কর্মসূচিতে বাধা দিলে পুলিশকে উদ্দেশ্য করে দলটির সভাপতি ভিপি নুরুল হক নূর বলেছেন, কয়টা গুলি আছে আপনাদের বন্দুকে? তার থেকেও বেশি মানুষ আছে আমাদের সমর্থনে রাজপথে। এইটা তো কিছুইনা আসল খেলা তো ২৭ তারিখের পরে হবে।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১২টার পর গণ অধিকার পরিষদ এর অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন, সচিবালয়, শাহবাগ হয়ে বাংলা মোটর মোড়ে আসলে মিছিলটি আটকিয়ে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে আলোচনা করে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সেখানে দলটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সংগঠনটির উচ্চ পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাপনী বক্তব্যে সংগঠনটির সভাপতি নূরুল হক নূর বলেন, আমাদের কর্মী-সমর্থকদের ভয় পেয়ে মিছিল আটকে দিয়েছে। সরকার পুলিশ দিয়ে আমাদের থামাতে চাইছে কিন্তু পারবে না। আমাদের সাথে তাদের থেকেও বেশি সংখ্যার জনগণের সম্পৃক্ততা রয়েছে। আর সেটা দেখেই তারা ভয় পাচ্ছে।

পুলিশের পক্ষ থেকে মিছিল শেষ করে বাংলা মোটর মোড় থেকে সরে যেতে বললে সংগঠনটির নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেয়।

স্মারকলিপি জমা দেওয়া শেষে গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) সাত দিনের আলটিমেটাম দেয় দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

এ সময় তিনি দেশ প্রিয় কে বলেন, আমাদের নিবন্ধনের বিষয়টি যদি পুনর্বিবেচনা না করা হয়, প্রয়োজনে আবারও ঘেরাও কর্মসূচি পালন করব। এবার হয়তো আমাদের কার্যালয়ের সামনে থেকে মিছিল করেছি বলে আমাদের পথে আটকে দিয়েছে। এরপর প্রয়োজনে নির্বাচন কমিশনের সামনেই ঘেরাও কর্মসূচি দেব। আমরা পুনর্বিবেচনার জন্য ইসিকে সাত দিনের আলটিমেটাম দিয়েছি। যাতে করে আমাদেরসহ যৌক্তিকভাবে অন্যদের নিবন্ধন দেয়।

নির্বাচন কমিশন বলেছে পুনর্বিবেচনার জন্য আপনারা আবেদন করতে পারেন। সেই জায়গা থেকে আমরা আবেদন জানিয়ে সাতদিনের আল্টিমেটাম দিয়েছি।

এই সময়ে তার সাথে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চ পরিষদ এর সদস্য মোঃ আবু হানিফ, শাকিলুজ্জামান, মোঃ ফাহিম ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণ অধিকার পরিষদের নির্বাচন কমিশনকে সাত দিনের আলটিমেটাম।

নিউজ প্রকাশের সময় : ০৬:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩