ঘাটাইল, কুশারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৩ জন প্রার্থীকে অবগত না করে নিয়োগ পরীক্ষা।

- নিউজ প্রকাশের সময় : ০৩:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

কুশারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৩ জন প্রার্থীকে অবগত না করে নিয়োগ পরীক্ষা নিয়েছে বলে জানা যাই
পরে ঐই তিন জন প্রার্থীর সাথে যোগাযোগ করে যানা যাই আবেদন করা ৩ (তিন) প্রার্থী ছাড়াই নিয়োগ পরীক্ষার সম্পর্ণ হয়েছে পরে তারা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক, টাঙ্গাইল।
মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
জেলা শিক্ষা অফিসার, টাঙ্গাইল।
সহকারি পরিচালক, দুদক, টাঙ্গাইল।চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ঘাটাইল, টাঙ্গাইল । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ঘাটাইল, টাঙ্গাইল ।
বরাবর অনুলিপি প্ররণ করেন যথা বিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমার নিঃস্বাক্ষরকারী ১। মোঃ হৃদয় আহম্মেদ, পিতা- মোঃ আর মান্নান, গ্রাম- কুশারিয়া, ডাকঘর-কুশারিয়া, উপজেলা-ঘাটাইল, জেলা- টাঙ্গাইল। ২। মোঃ রকিবুল ইসলাম রাকিব, পিতা-মৃত খোকা মিয়া, গ্রাম- গুইয়াগুম্ভির, ডাকঘর-কুশারিয়া, উপজেলা-ঘাটাইল, জেলা- টাঙ্গাইল। ৩ মোঃ আমা হোসেন, পিতা- মোঃ আঃ ছাত্তার মন্ডল, গ্রাম- সাতকুয়া, ডাকঘর-কুশারিয়া, উপজেলা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল। আমরা কুশারিয়া উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি মারফত অবগত হয়ে বিধি মোতাবেক উল্লেখিত পদে আবেদন করি। সেই প্রেক্ষিতে বিদ্যালয়ের চিঠি মারফত অবগত হয়ে গত ২৫.০৫.২০২৩ খ্রি. তারিখ সকাল ১০টার সময় পরীক্ষা দিতে গেলে নোটিশ বোর্ডে দেখতে পাই উক্ত পরীক্ষা অনিবার্য কারণ বশতঃ স্থগিত করা হয়েছে। আমরা পরবর্তী যে কোন তারিখে পরীক্ষার জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু দুঃখের বিষয় গত ১৯.০৬.২০২৩ খ্রি. তারিখে আমাদেরকে অবগত না করেই উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লেখিত পদের পরীক্ষা নিয়ে নেন। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম উক্ত পদে জ প্রধান শিক্ষকের আপন ভাতিজা বউ এবং আপন ভাতিজাসহ বিধি মোতাবেক ৩জনকে মিল করে পরীক্ষা সমাপ্ত করেন এবং তার ভাতিজা বউকে প্রথম ঘোষণা করেন। আমাদের ধারণা তাহার নিজস্ব লোককে নিয়োগ দেওয়ার জন্যই এই চতুরতা করেছেন। জনাব প্রধান শিক্ষকের আপনজনকে পরীক্ষার্থী বানিয়ে সে নিয়োগ কমিটির সদস্য সচিব থাকতে পারেন কিনা তাহা আমাদের বোধগম্য নয়। সেই লক্ষে আমরা মনে করি উল্লেখিত পরীক্ষাটি সাজানো এবং অবৈধ। ইহা বাতিল করা প্রয়োজন ।
অতএব মহোদয় সমীপে আকুল আবেদন এই, সহকারি কম্পিউটার ল্যাব অপারেটর পদের পরীক্ষাটি বাতিল করে পুনরা আপনার তত্ত্বাবধানে পরীক্ষাটি নেওয়ার ব্যবস্থা দানে আজ্ঞা হয়।
















