ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী আ. লীগ নেতা হাত কাটা নফর অস্ত্রসহ গ্রেফতার।।

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ।
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর আওয়ামী লীগ নেতা শীর্ষ সন্ত্রাসী জয়নাল আবেদিন নফরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তার স্বীকারোক্তিতে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।গ্রেফতার জয়নাল আবেদিন নফর ওরফে হাতকাটা নফর দর্শনার পৌর এলাকার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্যানেল মেয়র। তার বিরুদ্ধে হত্যা ও স্বর্ণ চোরাচালানসহ ৯টি মামলা রয়েছে।চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ওই দিন রাতে নফরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুড়ি ও ৬টি চাপাতি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী এবং স্বর্ন চোরাকারবারি হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী আ. লীগ নেতা হাত কাটা নফর অস্ত্রসহ গ্রেফতার।।

নিউজ প্রকাশের সময় : ০৮:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪