ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ঝিনাইগাতীতে মূল্য তালিকা না থাকায় জরিমানা গুনলেন ৯ ব্যবসায়ী

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা ও ক্রয় রসিদ প্রদর্শন না করায় শেরপুরের ঝিনাইগাতীতে নয় জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ অক্টোবর) সকালে ঝিনাইগাতী বাজারে অভিযান না চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এবং উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রাণী ভৌমিক।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারকে স্থিতিশীল করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় মূল্য তালিকা না থাকা এবং ক্রয় রসিদ প্রদর্শন না করতে পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ব্যবসায়ী আনোয়ার, হাসমত, কাশেম, জসিম, মোহাম্মদ আলী, রুবেল, সাইফুল, আমিনুল, আজাদ আলীকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন সময়ে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোহাম্মদ মুন্নাফ আলী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা আদালতকে সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইগাতীতে মূল্য তালিকা না থাকায় জরিমানা গুনলেন ৯ ব্যবসায়ী

নিউজ প্রকাশের সময় : ০৭:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪