টিএসসিতে গণত্রাণ কর্মসূচি।

- নিউজ প্রকাশের সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

বন্যার্তদের সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে ৩য় দিনের মত গণত্রাণ কর্মসূচি পালিত হচ্ছে ।দেশের দক্ষিণ -পূর্ব অঞ্চলের অস্বাভাবিক বন্যা পরিস্থিতির কারণে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের এ পদক্ষেপ। এ সময় বন্যার্তদের সহায়তায় রিকশাচালক ,ব্যবসায়ী, শ্রমিক ,শিক্ষার্থী ,শিক্ষক সহ সর্বস্তরের শ্রেণী পেশার লোকজন নিজেদের সমর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছেন। ২২ আগস্ট সকাল থেকে টিএসসি তে এ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা । টিএসসির ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে একটি বুথ বসানো হয়। যেখানে একদল শিক্ষার্থী পণ্যের তালিকা তৈরি করছেন এরপর সে তালিকা অনুযায়ী ত্রান সামগ্রী ভেতরে প্যাকেটজাত করা হচ্ছে ।অনেকে বস্তা /প্যাকেট ভর্তি চিড়া ,মুড়ি, বিস্কুটসহ বিভিন্ন ধরনের শুকনা খাবার এনেছেন।অনেকে নগদ অর্থ প্রদান করছেন। এছাড়াও স্যালাইন ,জরুরী ওষুধ আনতে দেখা গেছে শিক্ষার্থীদের ।শুধু টিএসসিতেই নয় আশেপাশের এলাকাতে, মার্কেটেও তারা টাকা সংগ্রহ করছেন। গতকাল ফেসবুক পোস্টে হাসান আব্দুল্লাহ জানায়, টিএসসিতে সারাদিনের কালেকশন ছিল ১ কোটি ৮ লক্ষ ২৩ হাজার ৯৪৭ টাকা। শেষ এক ঘন্টায় সংগ্রহ হয় ১৫ লক্ষ টাকা।একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাইলে তিনি দেশ প্রিয়কে জানান, গতকালকের থেকে আজকের ত্রাণের পরিমাণ অনেক বেশি। জনগণের সাড়া দিন দিন বাড়ছে। আশা করি আমরা বন্যাকবলিত এলাকার প্রতিটি ঘরে সাহায্য পৌঁছে দিতে সক্ষম হবো।বন্যা কবলিত এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ২০০টি স্পিড ভোটে করে দুর্গত এলাকায় গেছেন বলে জানা যায়।সেদিন কোনো ঘোষণা ছাড়া বাঁধ খুলে দেয়ায় ভারতের সমালোচনা করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভারতের বর্তমানের প্রতিটি আচরণ আমাদের ভবিষ্যতের ভারত-বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে। সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই, আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন। প্রতিবেশী সুলভ সুসম্পর্ক রাখুন। আপনারা যদি ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এমন সংকটকালীন মুহূর্তে ঠেলে ফেলে দেন, সেটির প্রত্যুত্তর বা পাল্টা ব্যবস্থা বাংলাদেশ গ্রহণ করবে।
















