ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী নারী সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের বিচার চাই শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড।

ঢাকা বিশ্ববিদ্যালয়( ডাকসু) এর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনেরে নেতৃত্বে “গণতান্ত্রিক ছাত্রশক্তি”নামে নির্দলীয় ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ।

মেহেদী হাসান অলি (বিশেষ প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০১:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়( ডাকসু) এর

সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনেরে নেতৃত্বে “গণতান্ত্রিক ছাত্রশক্তি”নামে নির্দলীয় ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনেরে নেতৃত্বে আত্মপ্রকাশ হয়েছে নতুন নির্দলীয় ছাত্র সংথগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি’।আজ বুধবার বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আখতার হোসেন।সংগঠনের মূলনীতি শিক্ষা শান্তি ও মুক্তি।১ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।এতে সদস্য সচিব করা হয় নাহিদ হাসানকে।এসময় সংগঠনটির ৩ মাস মেয়াদী ঢাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।ঢাবি কমিটির আহবায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সদস্যসচিব আবু বাকের মজুমদার।

এদিকে পূর্বঘোষিত মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও ডাকসু ভবনের সামনে করতে হয়।মধুতে সংবাদ সম্মেলন করতে না পারার ব্যাপারে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক আখতার হোসেন বলেন,সেখানে শিক্ষার্থীরা বসে ছিলো।কোনো জায়গা ছিলো না। আমরা চাইলেই শিক্ষার্থীদের উঠিয়ে দিতে পারি না।সেখানে আপনাদের দাঁড়ানোর জায়গা ছিলো না আর ক্ষমতাসীন ছাত্র সংগঠনের স্লোগান চলছিলো।তাই আমরা মধুতে সম্মেলনটা করিনি।

গণতান্ত্রিক ছাত্র শক্তির লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে:

১। শিক্ষা ব্যবস্থায় পুনর্গঠন: চিন্তা বিনির্মাণ, জাতীয় চৈতন্য নির্মাণ,জ্ঞানভিত্তিক সমাজ গঠন,মানবসম্পদ উন্নয়ন,গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গঠনের লক্ষ্যকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তাবনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সংগঠন কাজ করা

২। রাজনৈতিক ব্যক্তি,পরিসর ও সংস্কৃতি নির্মাণ: দেশের রাজনৈতিক পরিসর ও সংস্কৃতি অকার্যকর হয়ে পরেছে যার ফলস্বরূপ দেশে নেমে এসেছে রাজনৈতিক দুঃশাসন আর ক্ষমতার স্বৈরাচারি ব্যবহার। রাজনৈতিক পরিসর ও সংস্কৃতি নির্মাণের মাধ্যমে রাজনৈতিক ব্যক্তি ও নেতৃত্ব তৈরিতে কাজ করা।

৩। শিক্ষার্থী কল্যাণ:ছাত্রসংগঠন হিসেবে সর্বনা ছাত্র কল্যাণমুখী চিন্তা এবং কার্যক্রম পরিচালনা করা হবে।শিক্ষার্থীদের অধিকার আদায়,শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, আর্থিক,সামাজিক ও কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করতে কাজ করা

৪। ছাত্র-নাগরিক রাজনীতি নির্মাণ;নাগরিক সমাজের সাথে ছাত্রসমাজের রাজনৈতিক সংযোগ স্থাপন করা। নাগরিক ও ছাত্রসমাজের স্বার্থ ও মুক্তি চিন্তার অভিন্নতা ও পারস্পরিকতাকে সংরক্ষণ করা।

৫। রাষ্ট্র-রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠন; সভ্যতাগত রাষ্ট্র বিনির্মান,সমন্বয়সুখী জাতীয়তাবাদের প্রসার ও জাতীয় সংহতি রক্ষা করা, রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করা,কম্যুনিটি কেন্দ্রীক চিন্তা ও পরিকল্পনা গ্রহন করা,জাতীয় প্রতিষ্ঠান ও ক্ষমতার গণতন্ত্রায়ণ নিশ্চিত করার মধ্য দিয়ে রাষ্ট্র-রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠনে ছাত্র সমাজের আশগ্রহণ নিশ্চিত করতে সংগঠন কাজ করা

আহবায়ক – আকতার হোসেন

সদস্য সচিব – নাহিদ ইসলাম কে সাপ্তাহিক দেশপ্রিয় পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা বিশ্ববিদ্যালয়( ডাকসু) এর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনেরে নেতৃত্বে “গণতান্ত্রিক ছাত্রশক্তি”নামে নির্দলীয় ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ।

নিউজ প্রকাশের সময় : ০১:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩