দাদা ছিলেন রাজাকার, কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় চাকরি ডিবি হারুনের

- নিউজ প্রকাশের সময় : ০৬:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

আলোচিত ডিবি কর্মকর্তা হারুনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে জন্ম তার। বাবার নাম আবদুল হাসেম,যিনি ঘাগড়া বাজারে চালের কারবারি করতেন। পাশাপাশি সেচ প্রকল্পের কাজ করতেন। বিসিএস পরীক্ষায় ব্যবহৃত ডিবি হারুনের মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটি ভুয়া বলে অভিযোগ উঠেছে।একটি দৈনিক পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, হারুনের বাবা কখনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি বলে দাবি করে এলাকাবাসী।তারা আরো জানায়,তার বাবার চাচা ইদু মোল্লা মুক্তিযোদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে কাজ করেছে।ইদু মোল্লাকে তারা “কুখ্যাত রাজাকার” বলে অভিহিত করে।তার বিরুদ্ধে জায়গা জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় নামে বেনামে তার ১০০ একরের মত জমি রয়েছে বলেও জানান গ্রামবাসী। এছাড়াও যুক্তরাষ্ট্রে শতকোটি টাকার সম্পদের গুঞ্জন রয়েছে।ডিবি হারুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স সম্পন্ন করেন।১৯৯৬ সালে আওয়ামী সরকারের আমলে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পায় সে।২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তার পদায়ন আটকে দেয়।তিনি তৎকালীন বিরোধী চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুককে মারধরের মাধ্যমে প্রথমবার আলোচনায় আসেন।২০২৪ এ কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখেন। তাদের সঙ্গে টেবিলে বসে খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে।এছাড়াও হেফাজতে এনে নির্যাতন,যাকে তাকে ডিবিতে তুলে আনা, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়- এমন নানা কাজে দেশজুড়ে সমালোচিত তিনি।
















