দুই তরুণের হাতে তুলে দেওয়ার পর ধর্ষণ পরে ভিডিও ধারণ

- নিউজ প্রকাশের সময় : ০৩:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে

সংবাদ দাতা মোঃ স্বপন
দুই তরুণের হাতে তুলে দেওয়ার পর ধর্ষণ পরে ভিডিও ধারণ
প্রকাশ: ১৪ জুন ২৩ইং
স্বামী বিদেশ। স্ত্রী বাড়িতে একা। প্রতিবেশীর দশম শ্রেণিপড়ুয়া মেয়েকে একসঙ্গে ঘুমানোর জন্য ডেকে নেন প্রবাসীর স্ত্রী। গভীর রাতে ঘুম থেকে জাগিয়ে মেয়েটিকে তুলে দেন গ্রামের দুই যুবকের হাতে। ভয়ে চিৎকার দিতে গেলে ওড়না দিয়ে মুখ বেঁধে ফেলা হয়। এরপর নিয়ে যায় পাশের পরিত্যক্ত বসতঘরে। সেখানে তাকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণ করে তারা।
ধর্ষণের ঘটনায় গত সোমবার বানারীপাড়া থানায় মামলা করা হয়েছে। এলাকার সোহাগ, মেহেদী ও প্রবাসীর স্ত্রী রুবিনা আক্তার ছবিকে আসামি করা হয়েছে।
উপজেলার প্রবাসী শহিদুল ইসলাম শহিদের স্ত্রী রুবিনা আকতার ছবি গত ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে একা রয়েছেন বলে প্রতিবেশী এক মেয়েকে তাঁর সঙ্গে ঘুমানোর অনুরোধ করেন। মায়ের সম্মতি নিয়ে তাঁর সঙ্গে ঘুমাতে যায় মেয়েটি। রাত ১২টার দিকে মেয়েটিকে ঘুম থেকে জাগিয়ে এলাকার জলিল হাওলাদারের ছেলে সোহাগ ও সায়েদ মোল্লার ছেলে মেহেদীর হাতে তুলে দেন রুবিনা। তখন চিৎকার দিলে ওড়না দিয়ে তার মুখ বেঁধে ফেলা হয়। ভয় দেখিয়ে পাশের পরিত্যক্ত বসতঘরে নিয়ে তাকে ধর্ষণ করে দুই যুবক। এ ঘটনার ভিডিও ধারণ করে তারা।
পরিত্যক্ত ঘরের মালিক জাকির হোসেন পরিবার নিয়ে কর্মস্থলে বাস করেন। তাঁর বাড়ি দেখাশোনার জন্য তিন বছর আগে একই গ্রামের ইয়াছিন নামে এক যুবককে দায়িত্ব দেন। রুবিনা আক্তার ও ইয়াছিনের সহযোগিতায় মেয়েটিকে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
আসামি সোহাগ ও মেহেদী সদ্য বিবাহিত এবং এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বানারীপাড়া থানার ওসি এস এম মাসুদ আলম চৌধুরী জানান, মামলা নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
















