ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

দেওয়ানগঞ্জে অপহরণের দুদিন পর বাড়ির পাশের ঝোপ থেকে মরদেহ উদ্ধার।

রিপোর্টার:-মোঃ জামাত আলী
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৫৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে

দেওয়ানগঞ্জে অপহরণের দুদিন পর বাড়ির পাশের ঝোপ থেকে মরদেহ উদ্ধার।

জামালপুরের দেওয়ানগঞ্জে অপহরণের দুই দিন পর হাবিবা আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘারচর বেপারী পাড়া থেকে শিশুটির বাড়ির কাছের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ১ নং ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শিশু হাবিবা দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বেপারী পাড়া গ্রামের আশরাফুল ইসলাম ও হিরা বেগম দম্পতির মেয়ে।

নিহত শিশুটির পরিবারের সদস্যদের তথ্যের বরাত দিয়ে সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম বলেন, “গত শনিবার সকাল ১০টার দিকে হাবিবা বাড়ি থেকে একটু অদূরে এক দোকানে খরচা আনতে যায়।
পরে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল। পথে একটি দোকানে সহপাঠীরা কিছু কিনতে দাঁড়ালে হাবিবা একাই বাড়ির উদ্দেশে রওনা হয়”।

“হাবিবার বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে তার মা হিরা বেগম মেয়েকে খুঁজতে বের হলে বাড়ির কাছাকাছি এক স্থানে তার ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখেন।

কিছুক্ষণ পর তার বাবার মোবাইল ফোনের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে একটি অডিও কল আসে”- বলেন ইনচার্জ আব্দুর রহিম।

আশরাফুল ইসলাম আরও বলেন, “বিষয়টি পুলিশকে জানালে মেয়েকে মেরে ফেলা হবে বলে অডিও বার্তায় হুমকি দেওয়া হয়। হাবিবার বাবা আশরাফুল বিষয়টি থানায় জানালে পুলিশের একাধিক ইউনিট হাবিবাকে উদ্ধারকাজে নামে। আজ সোমবার দুপুরে বাড়ির কাছের এক ঝোপ থেকে শিশুটির লাশ উদ্ধার হয়”।

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার…….বলেন, “মেয়েটিকে জীবিত উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করেছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। এখন তার লাশ উদ্ধার করে জামালপুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেওয়ানগঞ্জে অপহরণের দুদিন পর বাড়ির পাশের ঝোপ থেকে মরদেহ উদ্ধার।

নিউজ প্রকাশের সময় : ০৬:৫৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩