ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নতুন ঘরে ওঠা হলো না জামিরুলের (নতুন ঘরে ওঠার আগেই বিদ্যুৎস্পর্শে মৃত্যু)

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

রাজমিস্ত্রীর (নির্মাণ শ্রমিক) কাজ করে নিজের স্বপ্ন পূরণের জন্য নতুন ঘর তৈরি করছিলেন জামিরুল ইসলাম (২৪)। ঘরের কাজ প্রায় শেষের পথে। চলছিলো ছাদ ঢালাই। আড়াই বছরের ছেলে শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে সে ঘরে ওঠার কথা তার। কিন্তু নতুন ঘরে ওঠার আগেই বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয় জামিরুলের। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের নতুন চাকলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিরুল ইসলাম একই গ্রামের জান্নাত আলীর ছেলে।স্থানীয় ও স্বজনরা জানায়, সকাল থেকে জামিরুল ইসলাম নিজের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। ঢালাইয়ের পাশাপাশি ছাদে বিদ্যুৎ লাইনের কাজও চলছিল। এ সময় ভাইব্রেটর মেশিনের তার লিক হয়ে তাতে স্পৃষ্ট হন জামিরুল। দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারে পক্ষে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন ঘরে ওঠা হলো না জামিরুলের (নতুন ঘরে ওঠার আগেই বিদ্যুৎস্পর্শে মৃত্যু)

নিউজ প্রকাশের সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪