সংবাদ শিরোনাম ::
নতুন বছরে নতুন সাজে পুরস্কৃত হলেন :আয়েশা সিদ্দিকা সাইফা

রিপোর্টার মোঃআনজার শাহ
- নিউজ প্রকাশের সময় : ১২:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

কুমিল্লা আদর্শ সদর বাংলাবাজার আল হারামাইন আইডিয়াল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরিষ্কার বিতরণী অনুষ্ঠানে ৩০ শে জানুয়ারি মাদ্রাসার মাঠে সম্পন্ন হয়।কোমলমতি শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন সাজে সজ্জিত হয়ে খেলায় অংশগ্রহণ করেছেন। কেউ ডাক্তারি সাজে, কেউ উকিল সাজে, কেউ শিক্ষক সাজে উক্ত খেলায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছেন।যেমন খুশি তেমন সাজো এই স্লোগানকে সামনে রেখে পুরস্কৃত শিক্ষার্থীদের মধ্যে আয়েশা সিদ্দিকা সাইফা, পিতা: মোঃআলাউদ্দিন, মাতাঃ নাসরিন সুমি ডাক্তারি পেশায় সেজে বিজয়ী হওয়াতে পুরস্কৃত করেছে আলহারামাইন আইডিয়াল মাদ্রাসা কর্তৃপক্ষ।
















