ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

নবীনগরে পুলিশের এসআই প্রত্যাহার দাবিতে এলাকাবসীর মানববন্ধন ।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে

নবীনগরে পুলিশের এসআই প্রত্যাহার দাবিতে এলাকাবসীর মানববন্ধন ।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে চাহিদা অনুযায়ী ঘুষ না দেয়ায় তদন্ত বিহীন মিথ্যা বানোয়াট মনগড়া নন এফআইআর প্রতিবেদন আদালতে দাখিল করা সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) বাছির আলমের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৩ আগষ্ট বুধবার সকালে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া বাজারে লহরী-কালঘড়া গ্রামবাসীর উপস্থিতিতে এই মানববন্ধনে উপস্থিত ছিলেন হবি মিয়া, রুবেল মিয়া, খলিল মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, ফয়সাল চৌধুরী, শাহীন আহমেদ খান প্রমুখ।
উল্লেখ্য বিগত ৩০ জুলাই কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক সুমন আহমেদের অনৈতিক কাজের বিরুদ্ধে তিনশতাধিক অভিভাবক ও ছাত্র/ছাত্রী বিক্ষোভ মিছিল শেষে ঐ বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট শিক্ষক সুমনের প্রত্যাহারের দাবিতে লিখিত অভিযোগ করে। এরই জের ধরে ফয়সাল চৌধুরী ও সুৃমন মাস্টারের মধ্যে কথা-কাটাকাটি কেন্দ্র করে ফয়সাল চৌধুরী বাদী হয়ে একটি এবং সুমন আহমেদ বাদী হয়ে অপর আরেকটি নবীনগর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা এস আই বাছির সুমন আহমেদের অভিযোগটি আমলে নিয়ে গত ২০ আগষ্ট তদন্ত বিহীন নন এফআইআর প্রতিবেদন আদালতে দাখিল করলেও ফয়সাল চৌধুরীর অভিযোগটির কোন তদন্তই করেননি। তাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া সহ এস আই বাছির আলমের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ শেষে প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেন লহরী-কালঘড়ার গ্রামবাসী।
এসময় উপস্থিত সকলে এস আই বাছিরের প্রত্যাহারের দাবি জানিয়ে জানান, জেলে পাঠানোর ভয় দেখিয়ে রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে এস আই বাছির বিশ হাজার টাকা দাবি করলে মিথ্যা ঘটনায় কিসের টাকা দিবে মর্মে আসামি পক্ষের সাথে কথাকাটাকাটি হয়। পরে বাধ্য হয়ে ১০ হাজার টাকা চেয়ারম্যানের সামনে দিতে হয় এস আই কে। পরে আরো টাকা দাবি করলে সেই টাকা দিতে অস্বীকার করায় সে মিথ্যা বানোয়াট তদন্ত বিহীন প্রতিবেদন দাখিল করেছে। তাই তার শাস্তি হওয়া জরুরি নতুবা তার দ্বারা আরো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
ঘুষ গ্রহণ করার বিষয়টি অস্বীকার করে এস আই বাছির আলম জানান, অভিযোগ নেয়ার দায়িত্ব ওসি সাহেবের আমি শুধু তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবীনগরে পুলিশের এসআই প্রত্যাহার দাবিতে এলাকাবসীর মানববন্ধন ।

নিউজ প্রকাশের সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩