নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার।
- নিউজ প্রকাশের সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৫১ বার পড়া হয়েছে

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার।
১৫ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলমনগর গ্রামে আগুনে পুড়ে ধ্বংসস্তুপে পরিনত হয়েছে ২টি পরিবারের বসবাসের জন্য তৈরী বসতঘতসহ আসবাবপত্র। এতে ২ পরিবারের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল মঙ্গলবার(১৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার পৌর এলাকার আলমনগর মধ্য পাড়ার কান্দাবাড়ীর সুলতান মিয়ার ছেলে জয়নালের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগা একজনের বসতঘর থেকে পাশের রেজত মিয়ার ঘরে ও ছড়িয়ে পরলে আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীসূত্র ও ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার খবরে মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করে প্রায় তিনঘণ্টার চেষ্টায় স্থানীয় লোকজন ও নবীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে জয়নাল মিয়ার একটি চৌচালা টিনের ঘর রান্নাঘর ও খড়ের গাদা পুড়ে যায়, এ সময় ঘরটি তালাবদ্ধ থাকায় ঘরে থাকা নগদ দুই লক্ষ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র সহ সবকিছুই ছাইয়ে পরিণত হয়। একইসাথে সেজত মিয়ার একটি বিটপাকা ঘর, রান্নাঘর, ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়।
ক্ষতিগ্রস্থ সেজত মিয়া বলেন, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি সরকার, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চাই।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রতপাল বলেন, ঘটনাস্থলে পৌছাতে গাড়ি চলাচলের ব্যবস্থা না থাকায় আমরা আমাদের অত্যাধুনিক কোন সুবিধা ব্যবহার করতে পারি নাই।
















