ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নাগরপুরে গণঅধিকার পরিষদের নতুন কার্যালয় উদ্বোধনে ভিপি নুর

শিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে ভিপি নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নতুন উপজেলা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলা মোড় চত্বরে এই অফিস উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।ভার্চুয়ালি বক্তব্যে সভাপতি নুরুল হক বলেন, জনসাধারণের মন জয় কিভাবে করা যায়, সেই অনুযায়ী সৃজনশীল রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে হবে। যারা স্থানীয় নির্বাচন করবেন এখন থেকেই প্রস্তুতি নিন। গণঅধিকার পরিষদ দেশে নতুন রাজনীতি ও নেতৃত্ব প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। যাদের আগ্রহ ও যোগ্যতা আছে তাদেরকেই নেতা হিসেবে তৈরি করা হবে। আজকের এই অফিস উদ্বোধন উপলক্ষে নাগরপুর উপজেলার স্থানীয় জনসাধারণ ও সকল পর্যায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সুমন এর সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ ঢাকা বিভাগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ও টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, গাজীপুর মহানগর গণঅধিকার পরিষদ সাবেক আহ্বায়ক পাঠান আজাহার, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান রানা, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী, নাগরপুর গণঅধিকার পরিষদ আহ্বায়ক মো. আল আমিন, সদস্য সচিব মো. বুলবুল সরকার, যুব অধিকার পরিষদের সভাপতি মো. শিপন রানা সহ সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে গণঅধিকার পরিষদের নতুন কার্যালয় উদ্বোধনে ভিপি নুর

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪