ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নাগরপুরে রাতের আঁধারে দুর্বৃত্তদের আগুন

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাষঘুনিপাড়া গ্রামে দুর্বৃত্তরা গভীর রাতে তিনটি বাড়িতে আগুন দিয়েছে। এ ঘটনায় প্রায় দেড় লক্ষ টাকার খড় পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গ্রামের মোঃ ইমরান হোসেন (পিতা রাজ্জাক মন্ডল), আনোয়ার শেখ (পিতা কাদের শেখ) ও সেলিম মন্ডল (পিতা মনছের মন্ডল)-এর বাড়িতে দুর্বৃত্তরা হঠাৎ করে চারটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়।ক্ষতিগ্রস্ত ইমরান হোসেন জানান, আগুনের তীব্র তাপে তার ঘুম ভেঙে গেলে দ্রুত নাগরপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে। তবে বাড়ির কাছাকাছি ব্রিজ নির্মাণ কাজ চলমান থাকায় গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।পরে এলাকাবাসী ও প্রতিবেশীদের প্রচেষ্টায় দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে তিন পরিবারের খড়ের গাদাগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ঘটনার পর গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খাষঘুনিপাড়া গ্রামের বাসিন্দারা জানান, তারা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের বেলা প্রশাসনের টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা,এ বিষয়ে নাগরপুর থানায় অভিযোগ দায়ের করা হবে।স্থানীয়রা ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ করছেন। ঘটনার তদন্ত ও দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে রাতের আঁধারে দুর্বৃত্তদের আগুন

নিউজ প্রকাশের সময় : ০৬:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫