ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নিউজিল্যান্ড ১৩৫ রানের টার্গেট দিল বাংলাদেশকে।

স্পোর্টস প্রতিবেদক
  • নিউজ প্রকাশের সময় : ০৩:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশকে ১৩৫ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। নেপিয়ারে টস হেরে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে মাত্র ১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। তবে অধিনায়ক মিচেল স্যান্টনার ও জিমি নিশামের জুটিতে ৯ উইকেটে ১৩৪ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা।

এর আগে নেপিয়ারে শেষ ওয়ানডেতে জয়ের সুখস্মৃতি নিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের লক্ষ্য টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচে দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে মেহেদী হাসানকে খেলানো হয়। আর অভিষেক হয় তানজিম হাসান সাকিবের।

প্রথম ওভারে মেহেদী হাসানের শিকার হন ওপেনার টিম সেইফার্ট (০)। একটু নিচু হওয়া অফস্পিনে বোল্ড হন এই ওপেনার। ৮ বলের মধ্যে অপর ওপেনারকে ফিন অ্যালেনকে (১) সাজঘরে ফেরান শরীফুল ইসলাম। পরের বলে বাঁহাতি এই পেসার গ্লেন ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেললে ১ রান তিন উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

এর আগে টি-টোয়েন্টিতে এতো কম রানে তিন উইকেট হারানোর নজির নেই কিউইদের। স্বাগতিকদের সেই চাপ আরও বাড়ান মেহেদী হাসান। তুলে মারতে গিয়ে বোল্ড হন ড্যারিল মিচেল (১৪)। নিউজিল্যান্ডের দুর্দশা আরও বাড়ান রিশাদ হোসেন। এই লিগ স্পিনারের উপর চড়াও হতে গিয়ে সাজঘরে ফেরেন মার্ক চ্যাপম্যান (১৯)।

অধিনায়ক মিচেল স্যান্টনারকে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন জিমি নিশাম। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে কিউই অধিনায়ককে সাজ ফিরেয়ে দুজনের ৪১ রানের জুটি ভাঙেন শরীফুল। ২৯ বলে ৪৮ রান করা নিশামকে থামান মুস্তাফিজুর রহমান। টিম সাউদিকেও (৮) সাজঘরে ফেরান বাংলাদেশের কাটার মাস্টার। শেষ ওভারে ইশ সোদির উইকেট তুলে নিয়ে অভিষেক রাঙান সাকিব। বাংলাদেশের পক্ষে শরীফুল তিনটি এবং মুস্তাফিজ ও মেহেদী নেন দুটি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিউজিল্যান্ড ১৩৫ রানের টার্গেট দিল বাংলাদেশকে।

নিউজ প্রকাশের সময় : ০৩:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩