নুরের বিরুদ্ধে এজাহার দায়েরের আবেদন করলেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।

- নিউজ প্রকাশের সময় : ১২:১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ১১২ বার পড়া হয়েছে

এজাহারে বলা হয়েছে
আমি নিম্নস্বাক্ষরকারী আল মামুন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, শাহবাগ, ঢাকা আপনার খানায় হাজির হয়ে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিগত মঙ্গলবার ৩রা জানুয়ারি ২০২৩ তারিখে দেখতে পাই, বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নূরুল হক নূর হস্ত করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লি হয়েছে। মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে নূরুল হক নূরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকখন ইতিমধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আল্লার পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইয়াহুদিচক্রের সাথে হাত মিলিয়ে নূরুল হক নূর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত হয়েছে। ইসলামের খোলসে মাখা নেড়িয়ে টুপি পরে জুয়িশ-জায়নবাদী প্রজেক্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তাঁরা করছে এবং সরকারের বিভিন্ন ব্যক্তিকে ফেসবুক লাইভে হুমকি-ধমকি দিচ্ছে। সম্প্রতি গণঅধিকার পরিষদের আহবায়ক রেজা কিবরিয়ার বক্তব্যে ইসরায়েলের মোসাদের সাথের নূরুল হক নূরের যোগাযোগ ও আর্থিক লেনদেনের বিষয়টি প্রমাণিত হয়েছে। সম্প্রতি ডিবিসি ও সময় টিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী কুকি চীনের সাথে নুরুল হক নূরের যোগাযোগ রয়েছে যা দেশের প্রচলিত আইন পরিপন্থী এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী জঙ্গি গোষ্ঠীর সাথে নূরুল হক নুরের যোগাযোগ প্রমাণ করে নুর বিদেশী শক্তির নির্দেশে জনগণের আবেগকে ব্যবহার করে রাজনীতির নামে প্রকৃতপক্ষে দেশের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বিনষ্ট করতে চায়। দেশের অভ্যন্তরে কুকি চীনসহ কতিপয় জঙ্গি গোষ্ঠীকে ব্যবহারের মাধ্যমে নুরুল হক নুর রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশ রাষ্ট্র নির্যাতিত-নিপীড়িত ফিলিস্তিনদের অধিকারের পক্ষে সবসময় থাকলেও ইসরাইল ও মোসাদের সহযোগিতায় নূরুল হক নূর ও তার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ সাধারণ নেতাকর্মীদের উচ্চ দিয়ে রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্বেষ-বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনবলে প্রতিষ্ঠিত বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিম্ভ বিধায় এই আসামী নুরুল হক নূর রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ সংঘটিত করেছে। বিধায় দন্ডবিধির ১২৪(ক), ১২০ (থ) ও ৫০৬ ধারায় মামলা রুজু করা আবশ্যক।
অতএব, জনাবের নিকট আবেদন, এমতাবস্থায় উক্ত আসামীর বিরুদ্ধে দন্ডবিধির ১২৪(ক), ১২০ (খ) ও ৫০৬ ধারায় আপনার খানায় আমার এই আবেদনখানা এজাহার হিসেবে গ্রহণ করত: মামলা রুজু করতে সব্জি হয়।
















