ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

প্রথম আইজিপি ও প্রথম স্বরাষ্ট্র সচিব আবদুল খালেকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ।

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের প্রথম মহাপরিদর্শক (আইজিপি) ও দেশের প্রথম স্বরাষ্ট্রসচিব আবদুল খালেকের ১১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।তিনি ২০১৩ সালের ১০ জুন মৃত্যুবরণ করেন। আবদুল খালেক ১৯২৭ সালের ১ মার্চ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মান ডিগ্রি লাভের পর ১৯৫০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন। এরপর কিছুদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন। ১৯৫১ সালে তিনি তৎকালীন সিভিল সার্ভিস অফ পাকিস্তান (সিএসপি) পরিক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগ দেন। তিনি তৎকালীন গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ মহকুমায় এসডিপিও এবং বরিশাল, পাবনা, রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সারদায় পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি মুজিবনগর সরকারের সময় থেকে স্বাধীন বাংলাদেশের প্রথম আইজিপি হিসেবে ২৩ এপ্রিল ১৯৭৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর থেকে ১৯৭৩ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৭১ সালের ২৫ মার্চ পুলিশ একাডেমি সারদায় কর্মরত থাকাকালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন আবদুল খালেক। পাকিস্তানি বাহিনীর আক্রমণের কারণে সারদা প্রত্যাবর্তনে ব্যর্থ হয়ে তিনি পরিবারসহ ভারতে চলে যান। তৎকালীন পূর্ব পাকিস্তানে কর্মরত সব পুলিশ সদস্যকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি চিঠি লেখেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি কলকাতায় সচিব হিসেবে দায়িত্ব পালন করায় পাকিস্তানের সামরিক আদালত তার অনুপস্থিতিতে বিচার করে সাজা প্রদান করে।তিনি স্ত্রী সেলিনা খালেক, ছেলে বি কে এস ইনান, মেয়ে সামিনা খালেকসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।প্রয়াত আবদুল খালেকের প্রকাশিত বইগুলো হলো পলিটিক্যাল ইকোনমি অব ফরেন এইড, ট্রান্সফার অব টেকনোলজি, শেখ মুজিব লিবারেশন ওয়ার, বাংলাদেশ এডুকেশন রিফর্মস।স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১৯ সালে “স্বাধীনতা পদক’’- এ ভূষিত হয়েছেন আবদুল খালেক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রথম আইজিপি ও প্রথম স্বরাষ্ট্র সচিব আবদুল খালেকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ।

নিউজ প্রকাশের সময় : ০৮:০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪