সংবাদ শিরোনাম ::
ফের হাসপাতালে খালেদা জিয়া।

প্রতিনিধির নাম
- নিউজ প্রকাশের সময় : ০৩:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে

সংবাদ দাতাঃ মোঃস্বপন
__________
১৩/০৬/২৩ইং
ফের হাসপাতালে খালেদা জিয়া।
ফের হাসপাতালে খালেদা জিয়া
হঠাৎ করে শারীরিক কিছু জটিলতার কারণে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
ওই খবরে আরো বলা হয়েছে, সন্ধ্যা থেকে শারীরিকভাবে তিনি অসুস্থবোধ করায় মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয়। হাসপাতালে যাওয়ার পর কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে। মঙ্গলবার সকালে সিদ্ধান্ত হবে তাকে হাসপাতালে ভর্তি রাখা হবে কিনা।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে রয়েছেন তিনি। কারাগার থেকে সাময়িক মুক্তির পর থেকে এ নিয়ে অষ্টমবারের মতো তাকে হাসপাতালে নেওয়া হল।
















