ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বর্তমানে একটি আতঙ্কের নাম ডেঙ্গু দুইবার আক্রান্তদের মধ্যে মৃত্যু ঝুঁকি বেশি।

রিপোর্টার মো: সিপন রানা
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে

বর্তমানে একটি আতঙ্কের নাম ডেঙ্গু। এটি সারাদেশে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।প্রায় সব বয়সের মানুষই এতে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরন করছে।কেউ কেউ আবার একাধিক বার আক্রান্ত হচ্ছে। একটি গবেষণা বলছে ২য় বার আক্রান্তদের মধ্যে মৃত্যু ঝুঁকি বেশি। এখন দেশে বর্ষাকাল চলছে তাই আশেপাশে নালা নর্দমা থেকে শুরু করে সবখানে পানি জমে থাকে।বিশেষ করে ময়লা আবর্জনা এবং জমে থাকা ময়লা পানিতে এডিস মশা বংশ বিস্তার করে বেশি। তাই বাড়ির ভিতরে ফুলের টব থেকে শুরু করে দীর্ঘদিন পানি জমে থাকে এমন জিনিস গুলো সবসময় পরিষ্কার করে রাখবেন। বাসায় আশেপাশে কোথাও ময়লা জমে থাকলে দ্রুত পরিষ্কার করে ফেলুন। বাড়ির ছাদ কিংবা আশেপাশে কোথাও পানি জমে থাকতে দিবেন না। পরিত্যক্ত পুকুর জলাশয় পরিষ্কার করে ফেলুন। মশা নিধন করার ঔষধ স্প্রে করতে পারেন। নিজেরা করতে না পারলে সিটি কর্পোরেশন কে জানান। দিনে এবং রাতে ঘুমানের সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবেন। বাসায় যদি কারো ডেঙ্গুর লক্ষন দেখতে পান তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন। অনেকের এমনটা দেখা যায় যে প্রচন্ড জ্বরের সাথে তীব্র মাথাব্যথা হয়। সাথে অনেকের খিচুনি ও হয়। তাই এই সময়ে কোনো অবস্থাতেই জ্বরকে অবহেলা করবেন না। স্যালাইন দিতে হতে পারে।মারাত্মক রূপ ধারণ করলে রোগীকে রক্ত দিতে হতে পারে।ডেঙ্গু জ্বরে হলে কোন ধরনের এন্টিবায়োটিক ও ননস্টেরয়েডাল প্রদাহপ্রশমী ওষুধ সেবন করা যাবে না, করলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়।দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কালে ডেঙ্গু একটি বৈশ্বিক আপদে পরিণত হয়েছে।এশিয়া, দক্ষিণ আমেরিকা ও অন্যান্য মহাদেশের ১১০টির অধিক দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়। প্রতি বছর পাঁচ থেকে পঞ্চাশ কোটি মানুষ ডেঙ্গুতে সংক্রমিত হয় এবং তাদের মাঝে দশ থেকে বিশ হাজারের মতো মারা যায়। ১৭৭৯ সালে ডেঙ্গুর প্রথম উল্লেখ পাওয়া যায়। বিংশ শতকের প্রথমভাগে ডেঙ্গুর ভাইরাস উৎস ও সংক্রমণ বিশদভাবে জানা যায়। মশক নিধনই বর্তমানে ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। সরাসরি ডেঙ্গু ভাইরাসকে লক্ষ্য করে ওষুধ উদ্ভাবনের গবেষণা চলমান রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশটি অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগের একটি হিসেবে ডেঙ্গু চিহ্নিত করেছে। তাই নিজেকে এবং পরিবার, আশেপাশের সবাইকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বর্তমানে একটি আতঙ্কের নাম ডেঙ্গু দুইবার আক্রান্তদের মধ্যে মৃত্যু ঝুঁকি বেশি।

নিউজ প্রকাশের সময় : ০৮:৫২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩