ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে প্রতিক্রিয়া

সৈয়দ রাসেল (ঢাকা প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ১০:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে
  1. নির্বাচন কমিশন ‘সরকারের ইচ্ছা পূরণের যন্ত্রে’ পরিণত

নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান, গণ অধিকার পরিষদের মুহাম্মদ রাশেদ খান ও এবি পার্টির মুজিবুর রহমান
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের যোগ্য বিবেচিত না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টির নেতারা। দলগুলোর নেতারা বলেছেন, নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণের যন্ত্রে পরিণত হয়েছে। সে কারণে তাঁদের বাদ দিয়ে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যে দলগুলোকে নিয়ে প্রশ্ন রয়েছে।

নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া কোনো দলের দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। নিবন্ধনের জন্য এবার ৯৩টি দল আবেদন করেছিল। যাচাই–বাছাই শেষে আজ রোববার নির্বাচনের কমিশনের বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এই খবরে ক্ষোভ প্রকাশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান (মান্না) দেশ প্রিয়কে বলেন, ‘এই নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণের যন্ত্রে পরিণত হয়েছে। তারা তাদের পছন্দমতো দলকে নিবন্ধন দিচ্ছে। পছন্দ না হলে দিচ্ছে না।’ তিনি বলেছেন, যে দুটি দলকে নিবন্ধন দেওয়ার কথা শোনা যাচ্ছে, তারা কারা, কে কে আছেন, সে সম্পর্কে সবাই জানেন।

নিবন্ধনের জন্য আবেদন করার পর নির্বাচন কমিশন থেকে নাগরিক ঐক্যের বিষয়ে খোঁজখবর নেওয়া হয় উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘আমাদের জানানো হয়েছে, আমরা পরীক্ষায় পাস করেছি। কিন্তু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কিছু বলা হয়নি। এখন গণমাধ্যম থেকে দেখা যাচ্ছে, দুটি দলকে তারা নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দল এর মধ্য নেই। আমাদের ঝুলিয়ে রাখা হয়েছে।’

চলমান সরকারবিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, তাঁরা এখন মাঠে সক্রিয় রয়েছেন। কঠোর পরিশ্রম করছেন। তাঁরা যেন রাজনীতিতে ভালোভাবে সক্রিয় থাকতে না পারেন, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিবন্ধনের যোগ্য বিবেচিত না হওয়া গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান দেশ প্রিয়কে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে এর আগে আমাদের বলা হয়েছিল, তারা যাচাই বাছাই করে নিবন্ধনের যে তালিকা প্রাথমিকভাবে তৈরি করেছে, তাতে আমাদের দল এক নম্বরে ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে অন্য দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। যে দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, সেগুলো সরকারি এজেন্সি নিয়ন্ত্রিত দল। যেমন এক–এগারোর সময় গোয়েন্দা সংস্থা কিংস পার্টির নামে দল তৈরি করেছিল, এবারও সেই প্রক্রিয়া দেখা গেল।’

দলের সভাপতি নুরুল হকের নেতৃত্বে তাঁরা নির্বাচন কমিশনে গিয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেছেন রাশেদ খান। তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে ৪০ মিনিট কথা হয়েছে। আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি। আমরা বলেছি, আমাদের দল প্রাথমিক তালিকায় এক নম্বরে থাকা সত্ত্বেও যেভাবে আমাদের বাদ দেওয়া হয়েছে, তাতেই প্রমাণিত হয়েছে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। প্রধান নির্বাচন কমিশনার আমাদের হাইকোর্টে যেতে বলেছেন।’

নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার প্রক্রিয়াকে সাজানো নাটক বলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মুজিবুর রহমান। তিনি দেশ প্রিয়কে বলেন, ‘সরকারি এজেন্সির নির্দেশ তারা এগুলো করছে।’

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া সব শর্ত পূরণ করেই আবেদন করেছিলেন দাবি করে এবি পার্টির এই নেতা বলেন, ‘আমাদের জানানো হয়েছিল সব ঠিক আছে। পরে নির্বাচন কমিশন যেভাবে তালবাহানা শুরু করেছিল, তাতে আমরা আগেই আঁচ পেয়েছিলাম একটা সাজানো ঘটনা ঘটবে। বাস্তবেও তাই দেখা গেলা। নির্বাচন কমিশন দলকানা সিদ্ধান্ত দিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে প্রতিক্রিয়া

নিউজ প্রকাশের সময় : ১০:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩