সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোড মার্চ গাড়ি বহরে আওয়ামী সন্ত্রাসীদের বোমা হামলা, আগুন
রিপোর্টারঃ দেলোয়ার খান
- নিউজ প্রকাশের সময় : ০৮:৪৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে

রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোড মার্চ
গাড়ি বহরে আওয়ামী সন্ত্রাসীদের বোমা হামলা, আগুন
রোববার, সেপ্টেম্বর ১৭, ২০২৩, রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোড মার্চে বগুড়া হয়ে রাজশাহী যাওয়ার পথে ছাত্রদলের মাইক্রোবাসটি বাগাতিপাড়া উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ঢুকলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল বোমা মেরে গাড়ী পুড়িয়ে দেয় এবং নেতাকর্মীদের হাতুড়ি দিয়ে বেধড়ক আঘাত করে।
এতে মারাত্মক ভাবে আহত হয়েছে বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক আবু তালহা মানিক, তারেকুজ্জামান সম্রাট, শিমুল, মেহেদী, হাসিবুর রহমান।















