ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: শোকের ছায়া গোটা দেশে সিলেটে মহান স্বাধীনতা দিবসে জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ১০:২০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী প্রতিনিধি 

লিবিয়ায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আটকে পড়া ১৭৫ জন বাংলাদেশি কর্মীকে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকারের সমন্বিত উদ্যোগে তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং International Organization for Migration (আইওএম)-এর সহযোগিতায় তাদের দেশে ফেরত আনা হয়।

আজ সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন। বিমানবন্দরে স্থাপিত “প্রবাসী কল্যাণ ডেস্ক” থেকে প্রত্যাবর্তনকারী কর্মীদের সার্বিক সহায়তা প্রদান করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মাধ্যমে প্রত্যেককে নিজ নিজ বাসস্থানে নিরাপদে পৌঁছানোর জন্য নগদ ৬ হাজার টাকা এবং খাবার সরবরাহ করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য প্রদানকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, “টাকার চেয়ে জীবনের মূল্য বেশি। বেঁচে থাকলে বিভিন্নভাবে সঠিক পন্থায় অর্থ উপার্জন করা যায়। অবৈধ পথে, অতিলোভে পরিবার ও নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে অনিশ্চিত গন্তব্যে বিদেশ যাত্রা থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও জানান, সরকার প্রবাসীদের কল্যাণে সবসময় আন্তরিক এবং নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।

সরকার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা ও সহায়তায় দূতাবাস নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অবৈধভাবে বিদেশগমনের প্রবণতা রোধ এবং ঝুঁকিপূর্ণ অভিবাসন বন্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

নিউজ প্রকাশের সময় : ১০:২০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬