সংবাদ শিরোনাম ::
শুধু তোর জন্য

রোজিনা বেগম চট্টগ্রাম প্রতিনিধি
- নিউজ প্রকাশের সময় : ১০:৩৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে

কবিতা
মোঃ শফিউল ইসলাম শফিক
তোর জন্য সপ্ত সাগর
পার হতে হয় যদি,
তোর জন্যে হঠাৎ ঝড়ে
থমকে জীবন নদী।
সুখের পায়রা দু’হাত নেড়ে
আমায় ছেড়ে যায়,
নীল বেদনা পরম মায়ায়
অঙ্গেতে জড়ায়।
তোর জন্যে ব্যথার সীমায়
বাঁধতে হলে ঘর,
মিষ্টি মধুর স্বপ্নগুলো
করতে হলে পর।
তোর জন্যে লাগলে লাগুক
কলঙ্ক তিল গায়ে,
তোর জন্যে জীবন প্রদীপ
ভাসুক দুখের নায়ে।
তোর জন্যে করছি আপন
কেউটে সাপের ঝাঁপি,
তোর জন্যে সুখ বেচে নিই
দুখ পাল্লায় মাপি।
আমার সুখ-সম্ভাবনার
মুকুল অকালে ঝরুক,
তোর জন্যেই নিঃশ্বাসে
যতি চিহ্ন পড়ে পড়ুক।


















