ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

শুধু তোর জন্য

রোজিনা বেগম চট্টগ্রাম প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে

কবিতা

মোঃ শফিউল ইসলাম শফিক

তোর জন্য সপ্ত সাগর

পার হতে হয় যদি,

তোর জন্যে হঠাৎ ঝড়ে

থমকে জীবন নদী।

সুখের পায়রা দু’হাত নেড়ে

আমায় ছেড়ে যায়,

নীল বেদনা পরম মায়ায়

অঙ্গেতে জড়ায়।

তোর জন্যে ব্যথার সীমায়

বাঁধতে হলে ঘর,

মিষ্টি মধুর স্বপ্নগুলো

করতে হলে পর।

তোর জন্যে লাগলে লাগুক

কলঙ্ক তিল গায়ে,

তোর জন্যে জীবন প্রদীপ

ভাসুক দুখের নায়ে।

তোর জন্যে করছি আপন

কেউটে সাপের ঝাঁপি,

তোর জন্যে সুখ বেচে নিই

দুখ পাল্লায় মাপি।

আমার সুখ-সম্ভাবনার

মুকুল অকালে ঝরুক,

তোর জন্যেই নিঃশ্বাসে

যতি চিহ্ন পড়ে পড়ুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শুধু তোর জন্য

নিউজ প্রকাশের সময় : ১০:৩৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

কবিতা

মোঃ শফিউল ইসলাম শফিক

তোর জন্য সপ্ত সাগর

পার হতে হয় যদি,

তোর জন্যে হঠাৎ ঝড়ে

থমকে জীবন নদী।

সুখের পায়রা দু’হাত নেড়ে

আমায় ছেড়ে যায়,

নীল বেদনা পরম মায়ায়

অঙ্গেতে জড়ায়।

তোর জন্যে ব্যথার সীমায়

বাঁধতে হলে ঘর,

মিষ্টি মধুর স্বপ্নগুলো

করতে হলে পর।

তোর জন্যে লাগলে লাগুক

কলঙ্ক তিল গায়ে,

তোর জন্যে জীবন প্রদীপ

ভাসুক দুখের নায়ে।

তোর জন্যে করছি আপন

কেউটে সাপের ঝাঁপি,

তোর জন্যে সুখ বেচে নিই

দুখ পাল্লায় মাপি।

আমার সুখ-সম্ভাবনার

মুকুল অকালে ঝরুক,

তোর জন্যেই নিঃশ্বাসে

যতি চিহ্ন পড়ে পড়ুক।