কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।

- নিউজ প্রকাশের সময় : ১০:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

মোঃ আল আমীন ভোলা জেলা প্রতিনিধি
ভোলা জেলার, মনপুরা উপজেলা হাজিরহাট ইউনিয়নে কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামুল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন,
অংশীদারিত্বের ভিত্তিতে সহয়োগী সংস্থার ঋণ কার্যক্রমে সম্পৃক্ত নিন্ম-আয়ের জনগোষ্টীর জন্য ছানি অপারেশন কার্যক্রম এর মাধ্যমে
(পিকে এস এফ) অরবিশ ও কোস্ট ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আজ ২৭ এপ্রিল ২০২৬ সকালে মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নে সকাল ৭.৩০ মিনিটে, কামাল উদ্দিন –সিনিয়র সহ সভাপতি মনপুরা উপজেলা বিএন পি এর শুভ উদ্ভোদনে হাজির হাট ইউনিয়নে শতশত লোকের উপস্থিতিতে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয় ।
উদ্ধোধনী বক্তব্যে কামাল উদ্দিন বলেন, বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন ইতিমধ্যে কলাতলী ইউনিয়নে ১১৪ জনের বিনামুল্যে চোখের ছানি অপারেশন করেছেন, তারা সকলেই সুস্থ্য রয়েছেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো মনপুরা উপজেলায় সাড়া পড়েছে দরিদ্র মানুয়ের স্বার্থে, যে প্রতিষ্ঠানটি নিরলস ভাবে কাজ করছেন তার নাম কোস্ট ফাউন্ডেশন,
এখানকার সহকর্মীদের সততা ও নিষ্ঠার মাধ্যমে দিন দিন সংস্থটি এগিয়ে চলছে।
















