ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম 

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মে ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ, যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সম্মানিত উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (এমপি) ডাক্তার সানসিলা জেবরিন পিয়াঙ্কা মহোদয়সহ জেলার অন্যান্য সংসদ সদস্যবৃন্দ। এছাড়াও শেরপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার মাননীয় জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন। তিনি জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি অপরাধ দমন, মাদক নির্মূল এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। এজন্য প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে জেলার চলমান বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬