সংবাদ শিরোনাম ::
সমন্বয়ক সারজিস আলম স্ত্রী কোরআনে হাফেজা।

রিপোর্টার মোঃআনজার শাহ
- নিউজ প্রকাশের সময় : ০৯:৫০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

সারজিসের শশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে। পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন।সার্জিস আলমের শশুরের পরিবার সূত্রে জানা গেছে, গাজিপুরের রাজিন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবারসহ ওই রিসোর্টেই অবস্থান করছেন।জানা গেছে, একবোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা। সবসময়ই পর্দা করে চলেন। তাই তার নাম ও ছবি প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন তারা।
















