ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাংবাদিকদের জন্য জরুরী নির্দেশনা

রিপোর্টার : মোঃআনজার শাহ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

সকল সম্মানিত সহকর্মী সাংবাদিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সারা দেশব্যাপী অপারেশন “ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা এবং সচেতনতা নিশ্চিত করতে নিচের নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করা অতিব জরুরী ও দরকার।১। প্রেস আইডি কার্ডঃ-সর্বদা আপনার বৈধ প্রেস আইডি কার্ড সাথে রাখুন এবং দৃশ্যমান স্থানে ধারণ করুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আইডি কার্ড প্রদর্শন করুন।২। চিহ্নিত গাড়ি ব্যবহারঃ-সংবাদ সংগ্রহের জন্য ব্যবহৃত গাড়িতে ‘PRESS’ লেখা স্পষ্টভাবে প্রদর্শন করুন। রাতের বেলায় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গাড়ির হেডলাইটে “PRESS” সাইন প্রদর্শন নিশ্চিত করুন।৩। ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলাঃ-যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে, সেখানে অযথা অবস্থান করা থেকে বিরত থাকুন।সংঘর্ষপূর্ণ বা অনিরাপদ স্থানে সংবাদ সংগ্রহের সময় অতিরিক্ত সতর্ক থাকুন।৪। লাইভ সম্প্রচার বা ছবি তোলাঃসরাসরি লাইভ সম্প্রচার বা ভিডিও ধারণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিন। বিশেষ নিরাপত্তা জোন বা সেনা মোতায়েনকৃত এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ এড়িয়ে চলুন।৫| যথাযথ পরিচয় ও আচরণঃ-সংবাদ সংগ্রহের সময় যথাযথ ভদ্রতা এবং পেশাদারিত্ব বজায় রাখুন। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজন ছাড়া তর্ক-বিতর্কে জড়াবেন না।৬। জরুরি যোগাযোগঃ-যে কোনো ধরনের জটিল পরিস্থিতিতে আপনার প্রতিষ্ঠানের অফিস বা জাতীয় সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সাথে দ্রুত যোগাযোগ করুন। বিপদের সময় নিকটস্থ সহকর্মীদের অবস্থান সম্পর্কে জানিয়ে রাখুন।৭। ব্যক্তিগত নিরাপত্তাঃ-সাংবাদিকতার কাজে বের হওয়ার সময় পরিবারের কাউকে গন্তব্য জানিয়ে রাখুন। রাতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে একা না গিয়ে সম্ভব হলে সহকর্মী নিয়ে যান।নিরাপত্তা আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলুন এবং নিরাপদে থাকুন।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিকদের জন্য জরুরী নির্দেশনা

নিউজ প্রকাশের সময় : ০৭:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫