সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জ ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রিপোর্টার : মো: সিপন রানা
- নিউজ প্রকাশের সময় : ১১:৩৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ র্যাব ১২ অভিযানে ১৭ / ০৬/ ২০২৩ রোজ শনিবার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা গোলচত্বর মোড়ে বাম পাশে পাকা রাস্তায়” যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৪,৫০০ টাকা এবং ০১ টি মোবাইল
ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ জিল্লুর রহমান (৪৪) পিতা-মৃত-আবুল কাশেম মল্লিক, সাং-কাদিরপাড়া, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
















