ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

অপেক্ষায় শিক্ষার্থীরা ছাত্রলীগের জন্য জুতার মালা নিয়ে 

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা চালানো ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েকজন পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসছে; এমন খবর ছড়িয়ে পড়লে জুতার মালা নিয়ে জড়ো হন সাধারণ শিক্ষার্থীর। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তাদের কারও দেখা না পাওয়ায় শিক্ষার্থীরা চলে যান বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের তিন নং অ্যাকাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের জুতার মালা নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।এ প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, আমরা খবর পেয়েছি ২০২৪ এর গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীরা প্রটোকল নিয়ে ক্যাম্পাসে এসে পরীক্ষা দেবে। তারা কোন প্রটোকল নিয়ে ক্যাম্পাসে আসে, তা দেখার জন্য এখানে আসছি। তারা এলেই আমরা তাদের জুতার মালা দিয়ে বরণ করব এবং প্রশাসনের হাতে তুলে দেব। আইন অনুযায়ী প্রশাসন তাদের বিচার করবে।পরীক্ষা দিতে এসে আটক ইবির দুই ছাত্রলীগ নেতা কারাগারেআবু সাঈদকে ছাড়া প্রথম ক্লাস, আবেগ-আপ্লুত সহপাঠীরাএক শিক্ষার্থী বলেন, বেরোবি ক্যাম্পাসে আমাদের ভাই আবু সাঈদ শহীদ হয়েছে। তার রক্তের দাগ এখনও শুকায়নি। আমরা ঐ দুষ্কৃতিকারীদের সঙ্গে ক্লাস পরীক্ষায় বসব না। যথাযথ শাস্তি না হওয়া পর্যন্ত তাদের এ ক্যাম্পাসে আসতে দেওয়া হবে না।এ বিষয়ে বেরোবি প্রক্টর ড.ফেরদৌস রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের বলেছি কেউ আইন যেন হাতে তুলে না নেয়। কেউ দোষী হলে অবশ্যই শাস্তি হবে। বিশ্ববিদ্যালয় থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট প্রকাশ হলেই স্পষ্ট হবে কারা অপরাধ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপেক্ষায় শিক্ষার্থীরা ছাত্রলীগের জন্য জুতার মালা নিয়ে 

নিউজ প্রকাশের সময় : ০৯:১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪