ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

আখাউড়া মাইলেজ দাবিতে রেলওয়ে স্টাফদের বিক্ষোভ কর্মসূচী পালন।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে

আখাউড়া মাইলেজ দাবিতে রেলওয়ে স্টাফদের বিক্ষোভ কর্মসূচী পালন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সরকার ঘোষিত মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রেলওয়ের রানিং স্টাফরা।

রবিবার (২৭ আগস্ট ) সকাল ১১টার দিকে আখাউড়া জংশন রেলওয়ের স্টেশনের ৯ নাম্বার প্লাটফর্মে আখাউড়া রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। রেলওয়ের লোকোমোটিভ রানিং স্টাফ, গার্ড, টিটিইসহ সব রানিং স্টাফরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি কবির আহমদ ভূঞাঁ সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আজকের মধ্যে (২৭ আগস্ট) গত ১৮ জুন জারি করা অর্থ মন্ত্রণালয়ের আইবাস শাখার চিঠি প্রত্যাহার এবং পূর্বের ন্যায় পার্ট অব পে ৭৫% মাইলেজযোগে পেনশন ও আনুতোষিক নির্ধারণের সুস্পষ্ট আদেশ জারি করতে হবে। তা না হলে মাইলেজ নামের বেতন ও পেনশন কমানোর প্রতিবাদে আগামীকাল ২৮ আগস্ট থেকে সর্বস্তরের রানিং স্টাফরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবে।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গার্ড কাউন্সিলের আখাউড়া শাখার সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, টিটি এসোসিয়েশনের রাজীব হোসেন, লোকোরানিং অতিরিক্ত সম্পাদক সোলাইমান রশিদ, লোকো রানিং সাংগঠনিক সম্পাদক  ফরিদ আহমেদ, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, অর্থ সম্পাদক মো. এস আর মামুন, সহ-প্রচার হাফিজুর রহমান, সদস্য মুশফিকুর রহমান চৌধুরী বিপ্লব তৌহিদুর মুরছালিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, রেলের রানিং স্টাফরা ব্রিটিশ আইন অনুযায়ী পার্ট অব পে হিসেবে ট্রেন পরিচালনা করে আসছেন। বর্তমানে রানিং স্টাফদের আইবাস সিস্টেমে যোগদান করতে বলা হচ্ছে। এতে একজন রানিং স্টাফ ৩০ দিনের বেশি মাইলেজ সুবিধা পাবেন না। এতে ক্ষতিগ্রস্ত হবেন তারা। বর্তমানে ৮ ঘণ্টা ট্রেন পরিচালনার পর বিশ্রামে যাওয়ার নিয়ম থাকলেও ঘণ্টার পর ঘণ্টা ট্রেন পরিচালনা করতে হচ্ছে। ব্রিটিশ আইন অনুযায়ী শ্রমিকদের মাইলেজ সুবিধা দেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা জানান, মাইলেজ নিয়ে কোনো রকম তালবাহানা চলবে না। অধিকার হরণ করা হলে প্রয়োজনে নিয়মের বাহিরে অতিরিক্ত ডিউটি পালন করা হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আখাউড়া মাইলেজ দাবিতে রেলওয়ে স্টাফদের বিক্ষোভ কর্মসূচী পালন।

নিউজ প্রকাশের সময় : ০৪:৩৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩