ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আতঙ্কে ঘুম নেই কুমিল্লা নগরবাসীরতলিয়ে যেতে পারে শহর

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন কুমিল্লার সাধারণ মানুষ। গোমতী নদীর অপর পাশে অবস্থান কুমিল্লা নগরীর। গোমতীর বাঁধ ভেঙে যাওয়ার পর নির্ঘুম রাত কাটাচ্ছেন কুমিল্লা শহরে বসবাসকারী মানুষ।শুক্রবার (২৩ আগস্ট) মাঝরাত পর্যন্ত শহরের সিংহভাগ মানুষ জেগে জেগে শহরের জন্য দোয়া করছেন। তাদের আশঙ্কা, গোমতীর বাঁধ ভাঙায় তলিয়ে যেতে পারে গোটা শহর।রাত আড়াইটার দিকে কয়েকজন বাসিন্দার সাথে কথা হয় ঢাকা পোস্ট প্রতিবেদকের। তাদের মধ্যে একজন নগরীর টমছমব্রিজ এলাকার বাসিন্দা মাহবুব কবির ভেঙে গেল গোমতীর বাঁধ, লোকালয়ে হু হু করে ঢুকছে পানি পারিবারিক কবরস্থানে কোমর পানি, দেড় কিলোমিটার দূরে হলো দাফন তিনি বলেন, “খুব আতঙ্কে আছি। গোমতীর বাঁধ ভেঙে গেলে পানিতে তলিয়ে যাবে শহর। এমনিতেই সামান্য বৃষ্টি হলেই শহরের সড়কগুলো তলিয়ে যায়। যদি গোমতীর বাঁধ ভেঙে যায়, তবে পুরে শহর তলিয়ে যাবে।”আহমেদ জামাল নামের কান্দিরপাড় এলাকার এক বাসিন্দা বলেন, “ফেসবুকে একটু পর পর দেখছি এখান দিয়ে বাঁধ ভেঙেছে, ওইখান দিয়ে বাঁধ ভেঙেছে। খুব দুশ্চিন্তা হচ্ছে। আল্লাহ পাক আমাদের রক্ষা করুক।”কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, বেড়িবাঁধের বুড়িচং উপজেলায় একটি স্থানে সমস্যার কথা শুনেছি। তবে সদর উপজেলা এবং শহরের পাশ বাঁধে কোনো সমস্যার কথা সুনির্দিষ্ট করে এখনও শুনিনি। আমরা ভোরে আবার বাঁধ পরিদর্শনে যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আতঙ্কে ঘুম নেই কুমিল্লা নগরবাসীরতলিয়ে যেতে পারে শহর

নিউজ প্রকাশের সময় : ০৭:০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪