ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।

বন্যার পানি আখাউড়ায় কমতে শুরু করেছে 

রিপোর্টার সাদিয়া আক্তার
  • নিউজ প্রকাশের সময় : ১২:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

বৃষ্টিপাত না হওয়ায় আখাউড়ায় বন্যার পানি কমতে শুর করেছে। তবে বেশ কিছু এলাকার বাসিন্দারা এখনও পানিবন্দি হয়ে আছেন।শুক্রবার (২৩ আগস্ট) ভোর থেকে বৃষ্টি না হওয়ায় উপজেলার ডুবে যাওয়া নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ইতোমধ্যে আখাউড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) হাওরা নদীর পানি বিপৎসীমার ৫ দশমিক ৭৯ মিটার ওপরে ছিল। তবে সেটি আজ ভোর থেকে কমে ৫ দশমিক ৭০ মিটারে এসেছে। আশা করি ভারী বর্ষণ না হলে খুব দ্রুত পানি নেমে আসবে৷জানা গেছে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আখাউড়া উপজেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। এতে করে পানিবন্দি হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। এমন পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকে। তবে, বর্তমানে বন্যার পানি কমতে শুরু করেছে জেনে কিছুটা স্বস্তি ফিরেছে উপজেলার বাসিন্দাদের মাঝে।আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, বৃষ্টি না হওয়ায় হাওড়া নদীর পানি কমতে শুরু করেছে৷ উপজেলায় ১ হাজার ৬৯৫টি পরিবার পানিবন্দি আছেন। এর মধ্যে ৩০৪ জনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া যায়। সর্বশেষ তথ্য মতে উপজেলায় ১০ দশমিক ৫ টন চাল, ৫০০ প্যাকেট শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্যার পানি আখাউড়ায় কমতে শুরু করেছে 

নিউজ প্রকাশের সময় : ১২:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪