ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আলিয়া মাদ্রাসা শিক্ষায় যুগোপযোগী আলেম তৈরি হচ্ছে না

স্টাফ রিপোর্টার রোজিনা
  • নিউজ প্রকাশের সময় : ০২:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

আলিয়া মাদ্রাসা শিক্ষার মাধ্যমে যুগোপযোগী আলেম তৈরি হচ্ছে না। সেজন্য আলিয়া মাদ্রাসা শিক্ষার সিলেবাস-কারিকুলাম প্রণয়নে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের নিয়ে কমিশন ও কমিটি গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ। এছাড়াও আরও নয়টি দাবি জানিয়েছে সংগঠনটি।মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মাদ্রাসা শিক্ষা দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে এসব দাবি জানানো হয়।সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুছ ছবুর মাতুব্বর। তিনি বলেন, আলিয়া মাদ্রাসায় আরবি, ইংরেজি, অঙ্ক, আইটি শিক্ষা দেওয়া হয়। ফলে এ শিক্ষা নিয়ে আলেম হওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস, ব্যবসায়ীসহ যেকোনো পেশা গ্রহণের সুযোগ রয়েছে। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আলিয়া মাদ্রাসা শিক্ষায় যুগোপযোগী আলিম তৈরি হচ্ছে না। অতিরিক্ত সিলেবাস-কারিকুলাম, শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে লক্ষ্যহীন, অস্থিতিশীল, মাদ্রাসা বিমুখ করে তোলা এবং যোগ্য শিক্ষক না পাওয়া এর প্রধান কারণ।বিশেষায়িত শিক্ষা নিয়েও বেকার বসে আছেন ৯ হাজার মিডওয়াইফ র‍্যালি নিয়ে ‘নীরব এলাকা’ ঘুরলেন পরিবেশ উপদেষ্টা ‘জটিলতায়’ ভরপুর স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া, আগে সংস্কার দাবি ড. আবদুছ ছবুর মাতুব্বর আরও বলেন, আলিয়া মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট অফিসে উইং-মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা উইং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়সহ সব শাখায় মাদ্রাসায় শিক্ষিতদের নিয়োগ-পদায়ন করতে হবে।এছাড়াও শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, সরকারি তদারকি নিশ্চিত করতে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ডিইটিইও নিয়োগ, ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের বন্ধ পথ খুলে দেওয়া এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবি জানান তিনি।তিনি আরও বলেন, আলিয়া মাদ্রাসার উচ্চতর শ্রেণিতে ভর্তি অনীহা দূর করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে জীবনের লক্ষ্য নির্ধারণ করার জন্য নিয়মিত কাউন্সেলিং করতে হবে। শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে উদ্যোগ নিতে হবে এবং আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে বিমাতাসুলভ রাষ্ট্রীয় আচরণ বন্ধ করতে হবে।বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শামছুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদেরসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলিয়া মাদ্রাসা শিক্ষায় যুগোপযোগী আলেম তৈরি হচ্ছে না

নিউজ প্রকাশের সময় : ০২:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪