সংবাদ শিরোনাম ::
এম বি বি এস ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দিলেন কোস্ট ফাউন্ডেশন।

মোঃ আল আমীন,ভোলা জেলা প্রতিনিধি,
- নিউজ প্রকাশের সময় : ০২:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

ভোলা মনপুরা উপজেলা আওতাধীন ৫ নং কলাতলী ইউনিয়নে বিনামূল্যে মানুষের চিকিৎসা দিলেন কোস্ট ফাউন্ডেশন।কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএস এফ )এর সার্বিক সহায়তায় আয়োজিত গতকাল ,২৬ জানুয়ারি ২০২৫ রোজ রবিবার সকাল ১১.০০ ঘটিকা থেকে বেলা ২টা পর্যন্ত,ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে এম বি বি এস চিকিৎসকের মাধ্যমে বিনামুল্যে স্যাটেলাইট ক্লিনিক পরিচালিত হচ্ছে।৭০ জন রোগী সেবা নেওয়ার জন্য এসেছেন।ডা:মো খালিদ হাসান তানিম,এম বি বি এস ঢাকা,বিসি এস স্বাস্থ্য পিজিটি (মেডিসিন ও শিশু )সি এম ইউ আল্ট্রা,মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মনপুরা,ভোলা। এদিকে কলাতলী বাসী বলেন,আমরা কোস্ট ফাউন্ডেশন মাধ্যমে বিনামূল্যে এম বি বি এস, ডাক্তারের মাধ্যমে চিকিৎসা পেয়ে কোস্ট ফাউন্ডেশন নিকট চির কৃতজ্ঞ।
















