সংবাদ শিরোনাম ::
কসবায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত, চালক আটক।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
- নিউজ প্রকাশের সময় : ১০:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে

কসবায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত, চালক আটক।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্রুতগামী ট্রাক চাপায় মো. হর্দম আলী (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (৩০ আগস্ট) দুপুর একটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হর্দম আলী বিনাউটি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ওই বৃদ্ধ রাস্তাপার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপাদিলে ঘটনাস্থলেই প্রাণ হারান বৃদ্ধ হর্দম আলী।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
















