সংবাদ শিরোনাম ::
কাশিমপুর কারাগারে নিহতদের ক্ষতিপূরণ

রিপোর্টার মোঃ মজিবুর রহমান।
- নিউজ প্রকাশের সময় : ০১:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

কাশিমপুর কারাগারে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের শান্তি নিশ্চিত করতে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এমন আমিনুল ইসলাম এর সাথে আজ সকাল ১০ টায় তার কার্যালয়ে বৈঠক করেন।উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও অর্থসম্পদ মুফতি মনির হোসাইন কাসেমী। আইজি প্রিজন আমাদের দাবি সমূহ দ্রুত কার্যকর করার আশ্বাস দিয়েছেন।
















