কি হতে চলছে ২৮ অক্টোবর!
- নিউজ প্রকাশের সময় : ০৩:৪৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

২৮ অক্টোবর নিয়ে দেশজুড়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত, এ বিষয়ে দেশপ্রিয় থেকে কথা বলা হয়েছে বেশরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক ছাত্রনেতা মুকিমুল ইসলাম এর সাথে।
কি হতে চলছে আগামীকাল ২৮ অক্টোবর দেশপ্রিয় পত্রিকার এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন…
বিএনপি সহ তার সমমনা দলগুলো এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গনতান্ত্রিক সভ্য প্রক্রিয়ায় একটি যুগপথ আন্দোলনের মাধ্যমে দেশের ৭০-৭৫ ভাগ মানুষের সমর্থনপুষ্ট হয়ে গনমানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে জবাবদিহিতামূলক সরকার ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে আন্দোলন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি।
তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার জনগণকে তোয়াক্কা না করে নির্বাচনের নামে বিনা ভোটে নির্বাচিত হয়ে বিশ্বব্যাপি দেশকে কলঙ্কিত করেছে।দেশব্যাপী মুক্তিকামী জনগণ এখন মুক্তির দাবিতে সোচ্চার কিন্তু সরকারি দলের মন্ত্রীবর্গ ও সরকারের কিছু কর্মকর্তাগন জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় বেতন নিয়ে সংখ্যাঘরিষ্ঠ জনগণের মুক্তির লড়াইয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ডিএমপি কর্মকর্তা বিপ্লব বড়ুয়াদের মতো দলদাস ব্যাক্তিদের বক্তব্য শুনে আমরা অবাক হয়ে যাই, তিনি নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে, আমি বিপ্লব বড়ুয়াদের মতো কর্মকর্তাদের বলতে চাই আপনি বিকৃত মস্তিষ্কের দলদাস কর্মকর্তা, আপনি কি দেখতে পান না দেশে নির্বাচন ব্যাবস্থা ধ্বংস হয়ে গেছে জনগন এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না, ঢাকা শহরের নাগরিকদের কি নিরাপত্তা নিশ্চিত করেছেন আপনারা, নাগরিকদের সুস্থ ভাবে ভোট দেয়ার অধিকার নিশ্চিত করতে পেরেছেন??
ঢাকা শহরের নাগরিকদের প্রত্যাশা তারা ভোট দিতে পারবে, দেশে জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার গঠন করা হবে।
আর সেই নিরাপত্তা নিশ্চিত করা আপনার দ্বায়িত্ব।
তিনি আরো বলেন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে অহেতুক গ্রেফতার করে জনগণের বুকে ছুরি চালাতে লজ্জা করছে না আপনাদের??
আপনার সন্তান আর আপনার মা এটা কিভাবে মেনে নিতে পারে??
অত্যাচারির খোলস থেকে বেরিয়ে এসে জনগণের জন্য কাজ করুন।
তিনি ব্যাক্তিগত ভাবে আরে বলেন শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে হলেও এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।
শান্তিপূর্ণ কর্মসূচি শেষে দাবি আদায় না করা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা আশা করছি।
তাদের কাছে কতো বুলেট আছে কতো জেল হাজত আছে আমরাও দেখতে চাই।
















