ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

খুচরা পর্যায়ে আধা লিটার পানির বোতলে লাভ ৮-৯ টাকা!

রিপোর্টার:-মেহেদী হাসান অলি
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ২০২ বার পড়া হয়েছে

দেশে লাগামহীন দ্রব্যমূলের সাথে পাল্লা দিয়ে বোতল জাত পানির দামও বাড়লো।

খুচরা পর্যায়ে আধা লিটার পানির বোতলে লাভ ৮-৯ টাকা!

ক্যাবের অভিযোগ,আধা লিটারের এক বোতল পানি পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ১১-১২ টাকায় অথচ এই একই পানি খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ৮ থেকে ৯ টাকা লাভে।বাজারে খুচরা বিক্রেতারা বোতলজাত পানিতে অস্বাভাবিক মুনাফা করছেন বলে অভিযোগ তুলেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।সংগঠনটি বলছে,আধা লিটারের একেকটি পানির বোতল খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ২০ টাকায়,যেখানে খুচরা দোকানিরাই লাভ করছেন ৮-৯ টাকা।মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ক্যাব আয়োজিত এক মানবন্ধনে বোতলজাত পানির অতিরিক্ত মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ জানায় ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা এই সংগঠন।মানববন্ধনে ক্যাব জানায়, কয়েকদিন আগে ৫০০ মিলি লিটারের পানির বোতলের দাম ছিল ১৫ টাকা।সেখান থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এখন দাম বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।একইভাবে এক লিটার,দুই লিটার,তিন লিটার ও পাঁচ লিটারের পানির বোতলের দামও বাড়ানো হয়েছে।মানববন্ধনে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া বলেন,এই লাভ স্বাভাবিকের তুলনায় বেশি। নিত্যপণ্যের বাড়তি দামে মানুষ যখন নানানভাবে বিপদগ্রস্থ,দেশে ডেঙ্গুর সংক্রমণ, তখন পানির দাম বৃদ্ধিও মানুষকে বাড়তি চাপে ফেলেছে।এটি অযৌক্তিক এবং ভোক্তা স্বার্থবিরোধী।
এ সময় সকল ধরনের বোতলজাত পানির অযৌক্তিক মূল্য বাতিল করার দাবি জানায় ক্যাব।এরজন্য ভোক্তা অধিদপ্তর ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের সক্রিয় অংশগ্রহণের আহ্বন জানায় তারা।একইসঙ্গে যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান হঠাৎ করে বোতলজাত পানির দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে ভোক্তাসাধারণকে কষ্টে ফেলেছে,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় সংগঠনটি।
ক্যাবের তথ্যমতে,প্রতি বছর দেশে ৩৫-৪০ কোটি লিটার বোতলজাত পানি বিক্রি হচ্ছে। প্রতি বছর ১৫-২০ শতাংশ  হারে পানির চাহিদা বাড়ছে।
দেশের বাজারে বর্তমানে মাম, ফ্রেশ,কিনলে, অ্যাকুয়াফিনা, জীবনসহ বিভিন্ন ব্র্যান্ডের পানি বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুচরা পর্যায়ে আধা লিটার পানির বোতলে লাভ ৮-৯ টাকা!

নিউজ প্রকাশের সময় : ০৬:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩