গলাচিপা থানা’র নবাগত ওসি মোঃআশাদুর রহমান।

- নিউজ প্রকাশের সময় : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৬০৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা থানধীন গলাচিপা থানার নবাগত ওসি মোঃআশাদুর রহমান । ২৫শে সেপ্টেম্বর বুধবার বিকেল আনুমানিক ৫ ঘটিকায় তিনি গলাচিপা থানায় যোগদান করেছেন।এর আগে সুনামের সহিত তিনি পটুয়াখালী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। মোঃ আশাদুর রহমান শিক্ষাজীবন শেষ করে, বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি জেলার বাসিন্দা।এ বিষয়ে জানতে চাইলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশাদুর রহমান বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। সব অপরাধ শূন্যের কোঠায় চলে আসবে। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।নবাগত ওসি মোঃ আশাদুর রহমান গলাচিপা থানা – কে সেবার কেন্দ্রবিন্দুতে রুপ দিতে জনবান্ধব পুলিশ সেবা প্রতিষ্ঠার কথা উল্লেখ পূর্বক এই থানা এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন। গলাচিপা এই জনপদে শান্তির সু-বাতাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া কামনা করেন তিনি।
















