চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় যুব ও শ্রমিক অধিকার পরিষদ এর কম্বল বিতরণ

- নিউজ প্রকাশের সময় : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে


গণঅধিকার পরিষদ এর চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক মনিরুল হক বিশ্বাস এবং যুব অধিকার পরিষদ এর প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব সারোয়ার উদ্দীন এর দিক নির্দেশনায় যুব ও শ্রমিক অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলার শাখার যৌথ তত্বাবধায়নে সরকার থেকে প্রাপ্ত কম্বল প্রকৃত দুঃস্থ ও প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি পোছে দেন। কম্বল বিতরণে উপস্হিত ছিলেন যুব অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সহ-সভাপতি শাকিল আহম্মেদ মাসুম,শ্রমিক অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলা সদস্য-সচিব মোঃ মহিবুল ইসলাম,সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আলাউদ্দিন শেখ সহ আরো অনেকে। কম্বল হাতে পাওয়ার পর তারা খুশিতে আবেগ-আপ্লুত হয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং গণঅধিকার পরিষদ এর সম্মানিত সভাপতিভি,পি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান কে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়জনাব, মোঃ জহিরুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার, মোছাঃ মমতাজ মহল এবং পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন প্রশাসক জনাব, আবু হাসান সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন গণঅধিকার পরিষদ এর চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক মনিরুল হক বিশ্বাস।। ভবিষ্যতে গণঅধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা কে এই ধরনের জনহিতৈষী মূলক কাজে উৎসাহিত প্রদান করার অনুরোধ করেন।
















