জৈন্তাপুর মডেল থানা পুলিশ কর্তৃক বন্যার্থদের মধ্যে রান্না করা ভুনা খিচুড়ি বিতরন

- নিউজ প্রকাশের সময় : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও করোনা মহামারী, বন্যা সহ অন্যান্য যে কোন দুর্যোগে সিলেট জেলা পুলিশ সর্বদা মানবিক কারনে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে সিলেট জেলায় ভয়াবহ বন্যা কবলিত মানুষকে উদ্ধার সহ ত্রান বিতরন, খাবার বিতরন, আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা সহ আইন শৃংখলা রক্ষায় সিলেট জেলা পুলিশের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অদ্য ২২/০৬/২০২৪ইং তারিখ জনাব মোঃ তাজুল ইসলাম পিপিএম , অফিসার ইনচার্জ, জৈন্তাপুর মডেল থানা সঙ্গীয় অফিসার ফোর্স সহ জৈন্তাপুর মডেল থানাধীন ৪নং দরবস্ত ইউনিয়ন এর ২ টি আশ্রয়কেন্দ্রে যেমন খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ে ২৪টি অসহায় পরিবার, আব্দুল লতিফ জুলেখা গার্লস স্কুলে ১২ টি অসহায় পরিবারের মোট ২১০ জন বন্যার্থ অসহায় মানুষের মধ্যে জৈন্তাপুর মডেল থানার পক্ষ থেকে রান্না করা ভুনা খিচুড়ি বিতরণ করা হয়। মিডিয়া অফিসার(পার্থ রঞ্জন চক্র বর্তী) এসআই(নিঃ)বিপি- ৮৭১৪১৬৮৯৮০জৈন্তাপুর মডেল থানা, সিলেট।





















