ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সাকিব-নাসুমের উন্নতি।

মো: আরাফাত হোসেন (বিশেষ রিপোর্টার)
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ১১৫৪ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সাকিব-নাসুমের উন্নতি।

আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের। সাকিব আট ধাপ ও নাসুম ১৭ ধাপ এগিয়েছেন।

আজ র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।ঘরের মাঠে সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাকিব। বল হাতে ৪২ রানে ৪ উইকেট ও ব্যাট হাতে ৩৭ রান করেন সাকিব।
বোলিং র‍্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ৬১৬ রেটিং নিয়ে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির সাথে যৌথভাবে ১৬তমস্থানে জায়গা করে নেন সাকিব। ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে ৬০তমস্থানে আছেন সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ৩৫ রানে ১ উইকেট নেন নাসুম। আহামরি পারফরমেন্স না করেও ১৭ ধাপ এগিয়ে ৫৫০ রেটিং নিয়ে ৩৩তম স্থানে জায়গা করে নিয়েছেন নাসুম।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে বল হাতে নিজের সেরাটা দিতে পারেননি আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। দুই ম্যাচে ৪৩ রানে মাত্র ১ উইকেট নেন তিনি। তারপরও ৭১৩ রেটিং নিয়ে বোলিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ।

ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের ওপেনার লিটন দাসের। আফগানিস্তান সিরিজে ৫৩ রান করে তিন ধাপ এগিয়ে ১৮তমস্থানে উঠেছেন তিনি।

আফগানিস্তান সিরিজে মাত্র ১৮ রান করায় অবনতি হয়েছে ব্যাটার নাজমুল হোসেন শান্তর। ছয় ধাপ পিছিয়ে ২৯এ নেমে গেছেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পেয়ে মেইকশিপ্ট ওপেনার হিসেবে ২৪ রান করেন আফিফ হোসেন। এই ইনিংসের সুবাদে চার ধাপ এগিয়ে ৫৭তমস্থানে উঠেছেন আফিফ। এই তালিকায় ৯০৬ রেটিং নিয়ে সবার উপরে আছেন ভারতের সূর্যকুমার যাদব।

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় ২৮৮ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সাকিব-নাসুমের উন্নতি।

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩